Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

Share:

নিজস্ব প্রতিনিধি: চারবারের বিধায়ক, রাজ্যের হেভিওয়েট মন্ত্রী। সামলেছেন ক্রীড়া ও যুবকল্যাণ, বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ দফতর। এবারের ভোটে তাই সেই অরূপ বিশ্বাসকে টালিগঞ্জ থেকে প্রার্থী করেছিল তৃণমূল। ঘাসফুল শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। দলের তরফে তাই চোখবন্ধ করে তাঁকে পুনরায় টালিগঞ্জে প্রার্থী করা হয়েছিল। কিন্তু ৪ঠা মে ইভিএম খুলতেই জোর ধাক্কা খেলেন এই হেভিওয়েট মন্ত্রী। ৬০১৩ ভোটে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর কাছে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস।

আরও পডুন: গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

যদিও এই তৃণমূল নেতা অরূপের হারের জন্য যতটা না বিজেপির ক্রেডিট রয়েছে, তার থেকে বেশি যন্ত্রণা দিয়েছে সিপিএমের ভোট। নির্বাচন কমিশনের তথ্য পরিসংখ্যান বলছে টালিগঞ্জে বিজেপির মোট প্রাপ্ত ভোট ৮৮ হাজার ৪০৭। তৃণমূল পেয়েছে ৮২ হাজার ৩৯৪টি আর ৩০ হাজার ৩৩৫টি ভোট পেয়েছে সিপিএম। আর এখানেই হয়ে গিয়েছে খেলা। প্রায় ৫৮ হাজার ভোট কেটেছেন সিপিএমের প্রার্থী পার্থ প্রতিম বিশ্বাস। যার ফলে খুবই কম ব্য়বধানে বিজেপি প্রার্থী জিতেছেন তৃণমূলের কাছে। রাজনৈতিক মহল এটাকে বলে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা। আর সেই কাজটিই করে সিপিএম প্রার্থীরা আদপে ক্ষতি করেছে তৃণমূলের। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তবে শুধুই টালিগঞ্জ নয়, বাম শিবিরের এমন ভোট কাটাকাটিতে রাজ্যের একাধিক আসনে আসল ফলটাই বদলে দিয়েছে। আদপে যার ফলে ক্ষতি হয়েছে তৃণমূলেরই এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর