মেনন কী পারবেন সমস্যার সমাধান করতে, উঠছে প্রশ্ন

আগামিকাল কলকাতায় এসে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন এ রাজ্যে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেনন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরএসএসের(RSS) সমীক্ষায় উঠে এসেছে বিপর্যয়ের ইঙ্গিত। শুধু একুশের ভোটেই গোহারান হেরে গপ্পোর শেষ হয়নি, এখনও আছে বাকি। ২০২৪-এও হারতে হবে গোহারা। ৩ বছর আগে জেতা ১৮টা আসনের মধ্যে মাত্র ২টো ধরে রাখা যাবে ২ বছর পরের নির্বাচনে। তাই সময় থাকতে থাকতেই ঘর গোছানোর পালা শেষ না করলে বিপর্যয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বিপদ যে ঘনিয়ে আসছে সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও বুঝতে পারছেন বেশ ভাল ভাবেই। তাই বঙ্গ বিজেপির(Bengal BJP) ওপর চাপও ক্রমশ বাড়ছে। সেই চাপেরই ফসল আগামিকাল কলকাতায় এসে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন এ রাজ্যে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেনন(Arvind Menon)। হেস্টিংসয়ের অফিসে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। কিন্তু সেই বৈঠকের আগেই প্রশ্ন উঠেছে, আদৌ সমস্যার সমাধান হবে কী?

বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামিকালের বৈঠকে দলের বিক্ষুব্ধ কয়েকজন নেতাকে ডাকা হয়েছে। এছাড়া দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ দলের রাজ্য কমিটির নেতারাও থাকবেন। প্রয়োজন হলে অরবিন্দ মেনন বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে আলাদা করেও কথাও বলতে পারেন বলে সূত্রে জানা গিয়েছে। একুশের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বঙ্গ বিজেপিতে ধস নেমেছে তা যদি ঠেকানো না যায় তাহলে ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিপর্যয় ঠেকাতে কেউ পারবে না। যদিও সমস্যার সমাধান কতখানি হবে তা নিয়ে খটকা থাকছেই। কেননা বঙ্গ বিজেপি এখন একাধিক শিবিরে ভাগ গয়ে গিয়েছে। এক এক ভাগের এক এক নেতা। এদের সবাইকে সঙ্গে নিয়ে চলার ক্ষমতা কার্যত কারোরই নেই। এই অবস্থায় মেনন এসে এদের সঙ্গে বৈঠক করলেও দলের সামগ্রিক ঐক্য আগামী দিনে কতখানি ধরা পড়ে তা নিয়েই প্রশ্ন থেকে যাচ্ছে বঙ্গ বিজেপির অন্দরে।

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়