ডেঙ্গু দমনে পুজোর সময় ব্যাপক প্রচার চালাবে কলকাতা পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গা পূজায় ডেঙ্গু, করোনার মত ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ( স্বাস্থ্য) অতীন ঘোষ। তাই পুজোর পর যেসব জায়গায় রাস্তায় জঞ্জাল পড়ে থাকবে, সেই জায়গায় সমস্ত বাড়িকে নোটিশ(Notice) পাঠাবে কলকাতা পুর সংস্থা। হুশিয়ারি দিলেন অতীন ঘোষ(Atin Ghosh)।

তিনি জানান,এম আর বাঙুর হাসপাতালে অঞ্জলী চক্রবর্তী (৯০) একজন বৃদ্ধা ডেঙ্গুতে মারা গেছে বলে কলকাতা পৌর সংস্থার কাছে খবর এসেছে। আরো বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে বলে ও জানান মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। তিনি জানান যে, অনেক সময় বিভিন্ন কারণে মানুষ মারা যাচ্ছেন। যাদের ডেঙ্গু রিপোর্ট পজিটিভ রয়েছে। তবে তিনি ডেঙ্গুর সংখ্যা বৃদ্ধি পাওয়া পিছনে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা অভাবকে দায়ী করেন। তিনি বলেন , কলকাতা পৌর সংস্থার(Kolkata Corporation) পক্ষ থেকে যা যা সম্ভব সব কিছু করা হচ্ছে। কিন্তু তার পরেও মানুষের হুশ ফিরছে না। তার দাবি, ইতিমধ্যে সমস্ত পুজো উদ্যোক্তা দের তাদের মন্ডপে আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বলা হয়েছে। এমন কি যারা দর্শনার্থীরা পুজো দেখতে আসছেন তাদের সচেতন করার জন্য স্বাস্থ্য কর্মীদের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে।

অতীন ঘোষ জানান, পুজোর সময় প্রত্যেকটি বোরোতে স্বাস্থ্য কেন্দ্র খোলা থাকবে। আর দুটো বোরো মিলিয়ে একটা ডেঙ্গু(Dengue) ডিটেকশন সেন্টার খোলা থাকবে। এছাড়া ও পুজোর সময় আরো বেশি করে প্রচার চালানো হবে বলে জানান তিনি। অতীন বাবু সাংবাদিকদের আরো জানান বর্তমানে যে ডেঙ্গু ধরা পড়ছে তাতে রোগীর পেটলেট কোন কারনেই ডাউন হচ্ছে না, আপ থাকছে। এটা ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে নতুন লক্ষণ।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়