স্টুডিও ভাঙার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কর্তৃপক্ষ

ওই স্টুডিওর পাশের বস্তি অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্টুডিওটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় পুরসভা। ইতিমধ্যে ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বৃহস্পতিবার টালিগঞ্জের কুঁদঘাট এলাকায় স্টুডিয়ো পাড়ায় আগুন লাগে। ওই স্টুডিওর পাশের বস্তি অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্টুডিওটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় পুরসভা। ইতিমধ্যে ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। তার মাঝে এবার স্টুডিও ভাঙার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দারস্থ হল প্রযোজনা সংস্থা কর্তৃপক্ষ।

জানা গিয়েছে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া স্টুডিওর কর্তৃপক্ষ স্টুডিওটি ভেঙে ফেলার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ চেয়েছে। আগামী বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায়ের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা। প্রসঙ্গত  গত বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ওই স্টুডিওতে থাকা বহু মূল্যবান যন্ত্রপাতি পুড়ে যায়। দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গোডাউনের ভবন অত্যন্ত ঘিঞ্জি এলাকায়। আগুন লাগার সময় ঘটনাস্থলে পৌঁছতে দমকলের সমস্যার সম্মুখীন হতে হয়। পাশাপাশি সেখানে অগ্নি নির্বাপক অত্যানুধিক কোনও ব্যবস্থাও ছিল না বলে অভিযোগ। সরু রাস্তা হওয়ায় সামনে থেকে জল আনারও সুযোগ ছিল না। সেরকম জায়গায় কীভাবে বড় প্রযোজনা সংস্থার গোডাউন থাকতে পারে, তা নিয়ে প্রশ্ন ওঠে। অন্যদিকে এই অগ্নিকাণ্ডের জেরে বিপুল টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করে ওই সংস্থা। আগুনের জেরে ওই গুদামের আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের বস্তি। ঘটনার দিন ওই এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ প্রযোজনা সংস্থার গুদামে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় গুদামে কেউ ছিল না বলে জানা গিয়েছে, ফলে হতাহতের ঘটনা এড়ানো গিয়েছে।

চতুর্থীতেই মায়ের আগমনী, সাবেকিয়ানায় মোড়া শিলিগুড়ির নন্দী বাড়ির দুর্গাপুজো

৩০০ বছরের প্রাচীন ঐতিহ্য, আজও অমলিন সামশেরগঞ্জের ‘বাইশ পুতুলের পুজো’

আটকে থাকা টাকা ফেরৎ পাবেন, পরিবারের সঙ্গে ঘুরতে গেলে মন ভাল থাকবে…

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫