ছটপুজোয় ঘাটগুলিতে কড়া নজরদারির পাশাপাশি অতিরিক্ত বাহিনী প্রস্তুত রাখছে লালবাজার

লালবাজার (LAL BAZAR) সূত্রে খবর, কড়া নজরদারি রয়েছে ট্রাফিক পুলিশের। স্পিড বোর্ডেও চলছে নজরদারি। ঘাটে ঘাটে থাকছে পুলিশ, ডিএমজি কর্মী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছটপুজো (CHHAT PUJA) উপলক্ষ্যে বিভিন্ন ঘাটে ব্যবস্থা করা হয়েছে। গঙ্গার ঘাটেও র‍য়েছে  ব্যবস্থা। তবে প্রশাসনের কড়া নির্দেশ, গঙ্গার ঘাটগুলিতে কাছেই করতে হবে পুজো। বেশি দূরে যাওয়া যাবে না। উল্লেখ্য, রবিবার হাওড়ার শিবপুর ঘাটে পুজো করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক মহিলা। দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, পরিবেশের কথা মাথায় রেখে নির্দিষ্ট জায়গায় পুজোর সামগ্রী ফেলার ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পুজো করতে না বলা হয়েছে পরিবেশের কথা মাথায় রেখে। পুজোর জন্য তৈরি করা হয়েছে বিকল্প ঘাট।

ছট পুজোতে সতর্ক থাকছে কলকাতা পুলিশ (KOLKATA POLICE)। লালবাজার (LAL BAZAR) সূত্রে খবর, কড়া নজরদারি রয়েছে ট্রাফিক পুলিশের। স্পিড বোর্ডেও চলছে নজরদারি। ঘাটে ঘাটে থাকছে পুলিশ, ডিএমজি কর্মী। টহল দিচ্ছেন উচ্চ পদস্থ আধিকারিকরাও। জানা গিয়েছে, মোতায়েন থাকছে ৪,৯০০ পুলিশ কর্মী। পিকেট থাকছে ১৭০টি। অতিরিক্ত বাহিনীও প্রস্তুত রাখছে লালবাজার।

কলকাতা পুলিশ কমিশনার (CP) বিনীত গোয়েল বলেন, প্রশাসন সতর্ক। সকলে সাবধানতার সঙ্গে ছটপুজো করুন। বিকল্প ঘাট ব্যবহার করুন। পুজোর দ্রব্য উপযুক্ত স্থানে ফেলুন।

আরও পড়ুন: ছটপুজো উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

 

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের