দলীয় কার্যালয়ে বুলডোজার চলতেই হাইকোর্টে ছুটলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: আমতলায় দলীয় কার্যালয় ভাঙার প্রশাসনিক পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জরুরি আবেদন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার (১৯ জুলাই) ছুটির দিনেও আদালতে বিশেষ শুনানির আর্জি জানানো হয়েছে। বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে দুপুর ১২ টা নাগাদ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এই মামলাটি দায়ের করেছেন।

শনিবার থেকেই আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ঘিরে প্রশাসনের অভিযান শুরু হয়। সকাল থেকে সেখানে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তার কারণে কার্যালয়ের চারপাশে ব্যারিকেড বসিয়ে সাধারণ মানুষের যাতায়াতও নিয়ন্ত্রণ করা হয়। পরে তিনটি বুলডোজার এনে ভবন ভাঙার কাজ শুরু করে প্রশাসন। শনিবারের পর আজ রবিবারও চলছে বুলডোজার। প্রশাসনের দাবি, কার্যালয় নির্মাণের জন্য প্রয়োজনীয় অনুমোদিত বিল্ডিং প্ল্যান এবং অন্যান্য নথি জমা দেওয়া হয়নি। এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে ৩০ জুন প্রথম নোটিস এবং ৭ জুলাই দ্বিতীয় নোটিস পাঠানো হয়। এছাড়া ১৫ জুলাই জেলা প্রশাসনের দফতরে হাজির হয়ে নথি জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে ওই নোটিসগুলির কোনও উত্তর দেওয়া হয়নি। এরপরই ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরও পড়ুন: মোষের মাংসের টান, বাঘ-সিংহের খাবার জোগাতে হিমশিম অবস্থা আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের

জানা গিয়েছে, যে জমিতে কার্যালয়টি তৈরি হয়েছিল সেটি ২০১৭ সালে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ একটি সংস্থার নামে কেনা হয়েছিল। আর সেই ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর কর্ণধার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। এদিকে শনিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন। সেই ঘোষণা অনুযায়ী রবিবার কলকাতা হাইকোর্টে জরুরি শুনানির আবেদন করেন তিনি। মামলার রায়ের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

মিরাক্কেল! নেপালে বিধ্বংসী বন্যার এক সপ্তাহ পর জীবিত অবস্থায় উদ্ধার ৯১ বছরের বৃদ্ধা

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২১ দিন পর ছেলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা, তাঁর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির ঘর

‘আপাতত কোনও বড় পদক্ষেপ নয়’, শ্রীলেখা মিত্রকে আপাতত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?

মন্দিরে শিবমূর্তিকে জড়িয়ে ধরার চেষ্টা ১২ ফুটের কিং কোবরার! হতবাক স্থানীরা, তারপর…