দুঃসংবাদ! অফিসযাত্রীদের জন্য কলকাতায় বন্ধ হচ্ছে Uber Shuttle

Share:

নিজস্ব প্রতিনিধি : কোভিডকালে অফিসযাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে কর্পোরেট শাটল পরিষেবা শুরু করেছিল উবের। কলকাতা, দিল্লি, মুম্বই, কলকাতা সহ মোট সাতটি শহরে এই পরিষেবা শুরু করেছিল তাঁরা। সামান্য টাকার বিনিময়ে আরামে অফিস যেতে পারতেন অফিসযাত্রীরা। এবার কলকাতার অফিসযাত্রীদের জন্য দুঃসংবাদ! কলকাতায় বন্ধ হওয়ার পথে অ্যাপ ক্যাব কোম্পানি উবের। প্রথমে ক্যাব চালানোর পরে শাটেল চালু করেছিল উবের। বর্তমানে কলকাতা ও শহরতলিতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এই Uber শাটল পরিষেবা। কিন্তু সেটাই এবার বন্ধ হতে চলেছে।

জানা গিয়েছে, আগামী শুক্রবার থেকে বন্ধ হতে চলেছে এই পরিষেবা। প্রবল গরমে বাসের ধাক্কা না খেয়ে আরামে উবের শাটেলে চলাফেরা করতে পারত যাত্রীরা। এখন সেই যাত্রীদের মাথায় হাত। কী হবে? গরম আসছে। এখনই বন্ধ হতে চলেছে শাটেল পরিষেবা। কলকাতা ও শহরতলি থেকেও বিপুল সংখ্যক অফিস যাত্রীরা এই পরিষেবা গ্রহণ করেছিল। গরমে বাদুড়ঝোলা হয়ে বাসে যাওয়া থেকে মুক্তি পেয়েছিলেন যাঁরা, তাঁদের কপালে চিন্তার ভাঁজ।

বিকল্প কী?

এই পরিষেবা বন্ধ হয়ে গেলে কী হবে?কীভাবে যাতায়াত করবেন যাত্রীরা? চিন্তায় ঘুম উড়েছে। জানা যাচ্ছে সিটিফ্লো নামে একটি কোম্পানি শীঘ্রই কলকাতায় শাটল পরিষেবা শুরু করতে চলেছে। এই পরিষেবা চালু হলে কিছুটা হলেও স্বস্তি পাবেন যাত্রীরা। পাশাপাশি বাইক-ট্যাক্সি বা শাটলের মতো গাড়িও রয়েছে। শেষ অপশন  কলকাতা মেট্রোও। কলকাতার পাশাপাশি অন্য রাজ্যেও বাতিল করা হচ্ছে এই পরিষেবা। অন্যান্য ক্যাব রয়েছে, তাঁর বাইক অপশনো বেছে নিতে পারবেন যাত্রীরা। একটা শাটেল গাড়িতে কমপক্ষে ১০-৫০ জন যাত্রীকে সুরক্ষিতভাবে পৌঁছে দিচ্ছিল উবের। পুরোপুরি কর্পোরেট ধাঁচে একটা কাস্টমাইজ পরিষেবা ছিল। কিন্তু এবার তা বন্ধ হওয়ার পথে।

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!