বঙ্গে গেরুয়া শিবিরের সাংগঠনিক দুর্বলতা কাটাতে ব্যাপক রদবদল

Share:

নিজস্ব প্রতিনিধি: গেরুয়া শিবিরের সংগঠনকে দুর্বল থেকে শক্তিশালী করতে হবে। দিল্লির এই নির্দেশের পর নড়েচড়ে বসলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Mazumdar)।পূর্ব মেদিনীপুর জেলা সহ রাজ্যের আরো বিভিন্ন জেলার বিজেপির জেলা সভাপতিদের পরিবর্তন করা হলো রবিবার।পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের সভাপতি ছিলেন তপন ব্যানার্জি। সেই জায়গায় জেলা সভাপতি করা হলো হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডলকে। কাঁথি সাংগঠনিক জেলার জেলা সভাপতি সুদাম পন্ডিতকে সরিয়ে জেলা সভাপতি করা হলো অরূপ কুমার দাসকে।

সব মিলিয়ে নতুন করে ৪৩টি জেলার সভাপতির নাম রবিবার ঘোষণা করলেন সুকান্ত মজুমদার সেখানে সবচেয়ে বড় চমক, দলের দু’বারের বিধায়ক তথা এখন বিধানসভায় মুখ্য সচেতক মনোজ টিগ্গা আলিপুরদুয়ারের জেলা সভাপতি হলেন। মনোজ ছাড়াও আরও পাঁচ জন বিধায়ক জেলা সভাপতি হলেন। কলকাতা উত্তরের সভাপতি পদে তমোঘ্ন ঘোষ থাকলেও ,দক্ষিণের সঙ্ঘমিত্রা চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় এসেছেন অনুপম ভট্টাচার্য। দায়িত্বে বহাল রইলেন ৩০ জন পুরনো জেলা সভাপতি।বিধায়কদের মধ্যে মনোজ ছাড়াও জেলা সভাপতি হওয়াদের মধ্যে উল্লেখযোগ্য বিমান ঘোষ। রাজ্য বিজেপির সম্পাদক পদে থাকা বিমানকে আরামবাগ(Arambag) জেলার সভাপতি করা হয়েছে।

রানাঘাট উত্তর- পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় বিজেপির সাংগঠনিক দক্ষিণ নদিয়া জেলার সভাপতি ছিলেন। তাঁকেই ওই পদে রাখা হয়েছে। ওন্দার বিধায়ক অমরাথ শাখা হয়েছেন বিষ্ণুপুর লোকসভা এলাকার সভাপতি। প্রশাসনিক পূর্ব মেদিনীপুর জেলায় দুই লোকসভা আসনে দুই সাংগঠনিক জেলা। দু’টিতেই দুই বিধায়ককে জেলা সভাপতি করা হয়েছে। কাঁথির দায়িত্ব পেলেন কাঁথি দক্ষিণের বিধায়ক অরূপকুমার দাস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) ঘনিষ্ঠ প্রাক্তন শিক্ষক অরূপকুমার গত বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দেন। তমলুক জেলার সভাপতি হয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তিনিও শুভেন্দুর হাত ধরেই সিপিএম থেকে বিজেপিতে আসেন।

লোকসভা নির্বাচনের (Loksabha Election)আগে রাজ্য বিজেপি সংগঠনকে নতুন করে সাজাতে শুরু করল। বিজেপি সূত্রে জানা গিয়েছে, রবিবার জেলা সভাপতিদের তালিকা ঘোষণার পরে প্রতিটি জেলাতেই নতুন কমিটি তৈরি হবে। তার নীচে মণ্ডল কমিটিতেও হবে রদবদল। নতুন সাংগঠনিক কাঠামোয় দলের ‘আদি’ এবং ‘নব্য’ দুই শিবিরের নেতারাই যে প্রাধান্য পাবেন তার ইঙ্গিত রয়েছে রবিবার প্রকাশিত তালিকায় এ বার নতুন যাদবপুর জেলা তৈরি হল। এত দিন মুর্শিদাবাদে বিজেপির উত্তর ও দক্ষিণ ভাগ করে দু’টি সাংগঠনিক জেলা ছিল রাজ্য বিজেপির। এ বার তিনটি লোকসভা আসনের জন্য বহরমপুর, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ নামে নতুন জেলা তৈরি করল গেরুয়া শিবির। কিছুদিন আগেই বিজেপির দক্ষিণ কলকাতার কর্মীরা একটি চিঠি দিয়ে সংগঠনের বর্তমান পরিস্থিতি ও সংগঠনের দায়িত্বে থাকা নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিল। এখন দেখার বিষয়, জেলা সভাপতিদের এই পরিবর্তনের পর লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবির তার সাংগঠনিক দুর্বলতা কাটাতে সত্যিই সক্ষম হয় কিনা।

‘হাসিনার যদি কোনও ক্ষতি হয়,’ তারেক রহমানকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন আধিকারিকের

শিকড়ের টানে ৫০ বছর পর শান্তিপুরের রাসে ফিরলেন প্রবাসী মা ও আমেরিকা নিবাসী মেয়ে

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক