আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার আনন্দপুরে একটি  গেস্ট হাউজ থেকে উদ্ধার করা হল অচৈতন্য অবস্থায় এক নর্তকীকে।‌ দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে হলে সেখানে চিকিৎসকরা তরুণীকে মৃত ঘোষণা করেন।  কী কারণে নর্তকীর মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক তদন্ত মনে করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানের ফলে এই মৃত্যু ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর নাম শ্রেয়া বর্মা ।তিনি পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা। রবিবার রাতে এক পুরুষ বন্ধুর সঙ্গে আনন্দপুরের গেস্ট হাউজে যানতিনি। সেখানে দুজনেই প্রচুর মদ্যপান করেন বলে খবর। সোমবার ভোরে হোটেলের রুম থেকে বেরিয়ে যান পুরুষটি। এদিকে তিনি বেরিয়ে যাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করতে থাকেন তরুণী নর্তকী। তিনি তড়িঘড়ি বন্ধুকেই ফোন করে ডাকেন ।

সূত্রের খবর এরপরেই পুরুষ বন্ধুটি হোটেলে গিয়ে তরুণীকে অচৈতন্য অবস্থায় দেখতে পান। তিনি তৎক্ষণাৎ তাকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তরুণীকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। দেহ ময়নাতদন্ত করা হয়েছে। সেখানে অস্বাভাবিক কিছু মেলেনি বলেই জানা গিয়েছে। তবে সম্ভাব্য সমস্ত দিকই খতিয়ে দেখছে পুলিশ।

সোমবারও আনন্দপুর এলাকায় আরও দুটি দেহ উদ্ধার করা হয়েছে। বাইপাসের কাছে গাছ থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির দেহ। মাটি থেকে প্রায় ৩০ ফুট উচ্চতায় মিলেছে ওই বছর পঞ্চাশের ব্যক্তির দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান এটি আত্মহত্যা। আরও একটি  মৃতদেহ উদ্ধার হয়েছে নোনাডাঙা থেকে। সেটি এক মহিলার দেহ। পুলিশের প্রাথমিক অনুমান এটিও আত্মহত্যার ঘটনা।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?