বেহালার সখেরবাজারে তৃণমূল-বিজেপি তুমুল সংঘর্ষ, সভা মঞ্চে আগুন, ব্যাপক ভাঙচুর

Share:

নিজস্ব প্রতিনিধি: বেহালার সখেরবাজারে রবিবার সন্ধ্যায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল।বিজেপি তৃণমূলের মুখোমুখি সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপির অভিযোগ, তৃণমূল তাঁদের সভা করতে বাঁধা দেয় জোরে মাইক চালিয়ে। পতাকা লাগায় তৃণমূলের কর্মীরা বিজেপির সভাস্থলে। এতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তারপর বিজেপি কর্মীরা তৃণমূলের সুদীপ পোল্লের একটি অনুষ্ঠানে গিয়ে ভাঙচুর করে। এর পাল্টা তৃণমূল এসে বিজেপির সভা মঞ্চতে আগুন ধরিয়ে দেয়। জ্বালিয়ে দেয় সভা মঞ্চটি। ভাঙচুর করে একাধিক চেয়ার। এই ঘটনাকে কেন্দ্র করে বেহালার সখের বাজার(Sakherbazar) এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।পুলিশ সূত্রে জানা গেছে বরিশাল ক্লাবে ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠান ছিল। আর এর পাশেই বিজেপি সভাব মঞ্চ বাঁধা হয়েছিল। বিপ্লব দেব ওই বিজেপি সভাম মঞ্চে বক্তব্য রেখে যাওয়ার পরেই গোলমাল বাঁধে। এরপর মারামারি হয় এবং সভামঞ্চে অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের সভামঞ্চে আগুন ধরিয়েছে তৃণমূল।

দুপক্ষকে সরিয়ে মাঝে কলকাতা পুলিশ ব্যারিকেড করে দাঁড়িয়ে যায়। কারা বিজেপির সভামঞ্চে আগুন ধরিয়েছে তাদের চিহ্নিত করতে কলকাতা পুলিশ ওই এলাকায় থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। তবে এই সংঘর্ষের পরেই ওই এলাকা ছেড়ে বিজেপি কর্মীরা পালিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় তৃণমূল কাউন্সিলর এর নেতৃত্বে তৃণমূল কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।তৃণমূল কর্মীরা এই হামলার ঘটনার পর দীর্ঘক্ষণ ডায়মন্ডহারবার রোড (Diamondharbour Road)অবরোধ করে।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের কর্মীদের লাঠি ,বাঁশ নিয়ে তাড়া করে তৃণমূল কর্মীরা ওই এলাকা ছাড়া করে। এই গোলমাল এবং অগ্নিকাণ্ডের ঘটনার তরুণ বেশ কিছুক্ষণ বেহালা সখেরবাজার এলাকায় স্বাভাবিক যান চলাচল বন্ধ থাকে। আগুন মঞ্চে নিভিয়ে তারপর ওই এলাকায় যান চলাচল ফের চালু করার চেষ্টা চালায় কলকাতা পুলিশ।এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক রত্না চট্টোপাধ্যায়(MLA Ratna Chattapadhay)। তিনি দাবি করেন, বিজেপি পরিকল্পিতভাবে এই গোলমাল পাকিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মাথার ওপর আছেন। সমস্ত রকম প্রতিহিংসাকে প্রতিহত করবে তৃণমূল।

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি