দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘দল হয়তো অস্বস্তিতে পড়বে’, প্রধানমন্ত্রীর সভার আগে দিল্লি গেলেন ‘অভিমানী’ দিলীপ

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুর্গাপুরের সভার দিনেই দিল্লি গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর থেকেই স্পষ্ট প্রধানমন্ত্রীর সভায় হাজির থাকবেন না তিনি। দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরের দাঁড়িয়ে অভিমানের সুরে তিনি বলেন, তিনি গেলে হয়তো দল অস্বস্তিতে পড়বে। কর্মীরা তাঁকে ডেকেছিলেন। তাই তিনি রাজি হয়েছিলেন সভায় যোগ দেওয়ার জন্য। দলের পক্ষ থেকে তাঁকে ডাকা হয়নি। তাই যাচ্ছেন না। দল হয়তো চায় না, সেই কারণেই তার এই সিদ্ধান্ত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গে আসবেন খবর হওয়ার পরেই জল্পনা ছড়িয়েছিল, এই সভায় হাজির থাকবেন কিনা দিলীপ ঘোষ। সমস্ত জল্পনা উড়িয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন, হাজির থাকবেন মোদির সভায়। সেই সময় স্পষ্ট বলেছিলেন, মঞ্চে হাজির না থাকলেও নিচে বসে প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন। কিন্তু সভার দিনেই বদলে গেল পরিস্থিতি। বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় জানা গিয়েছে, দিলীপ ঘোষের কাছে প্রধানমন্ত্রী সভার আমন্ত্রণ আসেনি। তারপরেই শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে দেখা যায় তাঁকে।

তিনি কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বলেছেন, দলের কাজেই দিল্লি যাচ্ছেন। বিশেষ কাজ রয়েছে সেখানে। বিগত কয়েকদিন আগে ২১ জুলাই নিয়ে মন্তব্য করেছিলেন। সেদিন বড় কিছু ঘটনা ঘটতে চলেছে বলে আভাস দিয়েছিলেন। আজও একটা জল্পনা ছড়িয়েছে। কি বিশেষ কাজ নিয়ে দিল্লি যাচ্ছেন তিনি? স্পষ্ট করেননি।  প্রথমে জানা গিয়েছিল, দলের পক্ষ থেকে আমন্ত্রণ পত্র পৌঁছেছে দাপুটে এই নেতার কাছে। যদিও পরে তিনি নিজেই দাবি করেছেন বঙ্গ বিজেপি আমন্ত্রণ করেনি। কর্মীদের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছেন। দলের অস্বস্তি কমাতেই তিনি এই সভায় যাচ্ছেন না।

Published by:

Share Link:

More Releted News:

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ