কলকাতাতেই বাংলার প্রথম E-Hospital চালু করছে মমতার সরকার

কলকাতা মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লকই হতে চলেছে রাজ্যের প্রথম E-Hospital। গড়ে তুলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের হাত ধরে কলকাতার(Kolkata) বুকেই বাংলা(Bengal) পেতে চলেছে রাজ্যের প্রথম E-Hospital। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল(Calcutta Medical College and Hospital) চত্বরে গড়ে ওঠা সুপার স্পেশালিটি ব্লকটিকেই এই E-Hospital হিসাবে গড়ে তুলছে রাজ্য সরকার। এই হাসপাতালের Indoor ও Outdoor বিভাগের রোগ বা রক্ত পরীক্ষার রিপোর্ট সবই মিলবে Online’র মাধ্যমে। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে হাতে লেখা প্রেসক্রিপশন ব্যবস্থা তুলে দিয়ে E-Prescription চালুর নির্দেশ জারি হয়েছে। সেই মতো জেলাগুলির কিছু কিছু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শুরুও হয়ে গিয়েছে Online Prescription ব্যবস্থা। সেই সঙ্গে রাজ্যের মেডিকেল কলেজগুলির মধ্যে SSKM Hospital’র হেপাটোলজি সহ কিছু কিছু বিভাগে Outdoor রোগীদের জন্য Online Prescription চালু হয়েছে। কিন্তু কোনও মেডিকেল কলেজই পুরোপুরি Online Prescription বা রিপোর্ট চালু করতে পারেনি। সেই হিসাবে কলকাতা মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লকই হতে চলেছে রাজ্যের প্রথম E-Hospital।

আরও পড়ুন বিজেপির ‘গোপন বোঝাপাড়া’ সংখ্যালঘু এলাকায়, তবুও ভোট তৃণমূলকেই

জানা গিয়েছে, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের চত্বরে গড়ে ওঠা ১০ তলা সুপার স্পেশালিটি  ভবনের সবক’টি বিভাগের Indoor ও Outdoor চিকিৎসার ক্ষেত্রে Online Prescription ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। বাকি রয়েছে রক্তপরীক্ষা রিপোর্ট অনলাইনে চালু করা। সেটি হলেই রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলির মধ্যে প্রথম E-Hospital’র মর্যাদা পাবে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের Super Specialty Block-টি। এই ভবনের নবম এবং দশম তলায় রয়েছে Private Cabin। তারপর ধাপে ধাপে নীচের তলাগুলিতে রয়েছে Urology, Gastro Medicine, Nephrology, Geriatric Medicine বিভাগ। আরও নীচে দু’টি তলাজুড়ে রয়েছে Critical Care Unit বা CCU। একতলায় আছে সবক’টি বিভাগের Outdoor। সেখানে আগেকার বিভাগগুলি ছাড়াও থাকছে Indoor Physiotherapy Unit। ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে ছ’তলায় Cardiology বিভাগ ও Cath Lab নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। একতলায় রক্তদানের ব্যবস্থা ও Blood Collection Centre চালু হবে।  

আরও পড়ুন Provident Fund নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের

এর মধ্যে সব বিভাগের Indoor ও Outdoor-এ Online Prescription বা E-Prescription চালু হয়ে গিয়েছে। Blood Collection Centre চালু হলে চটজলদি Online Report দেওয়ার ব্যবস্থাও চালু করা হবে। শুধুমাত্র ডায়াগনস্টিক বা রোগপরীক্ষা ব্যবস্থা এখানে আনা সম্ভব হবে না। বাকি সবই হয়ে যাবে অনলাইনে। প্রসঙ্গত এই বাড়ির কাজকর্ম খতিয়ে দেখতে মাস দু’য়েক আগে সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। তখন বেহাল দশা দেখে তিনি যারপরনাই ক্ষুব্ধ হন। মেডিক্যালের পদস্থ কর্তাদের প্রতি উষ্মা প্রকাশও করেন বলে জানা গিয়েছে। তারপর পরিস্থিতিতে বদল আসে।

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক

‘পরের জন্মে সুস্থ শরীর দিও’, মহাদেবের কাছে প্রার্থনা বিশেষভাবে সক্ষম দুই কাঁওয়ার যাত্রীর

‘বুড়ি মা’-এর অলঙ্কার তছরুপের অভিযোগে গ্রেফতার পুজো কর্মকর্তা গৌতম ঘোষ

নার্সের রহস্যমৃত্যু: এনআরএস হাসপাতালে মৃত স্ত্রীর ময়নাতদন্ত করাতে চাইছেন না স্বামী, কেন?

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল

ঠাকুরবাড়ির মাংসের দই বড়া, একবার খেলেই মুখে লেগে থাকবে আজীবন!

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, গ্রেফতার অনন্ত মহারাজ ঘনিষ্ঠ