দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাতে ১১টি নার্সিং কলেজ গড়বে মোদি সরকার

নিজস্ব প্রতিনিধি: সরকারি মেডিকেল কলেজের(Medical College) পাশেই হবে নার্সিং কলেজ(Nursing College)। বাংলা(Bengal) সহ গোটা দেশে(India) এই ধরনের মোট ১৫৭টি নার্সিং কলেজ গড়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। এর জন্য কেন্দ্রের তরফে বরাদ্দ করা হবে মোট ১ হাজার ৫৭০ কোটি টাকা। এই বরাদ্দের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রয়োজনীয় অর্থের অনুমোদন দিয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে গোটা দেশের নার্সিংয়ের ক্ষেত্রে আরও ১৫ হাজার ৭০০ আসন বাড়বে। আগে গোটা দেশে ৩৮৭টি সরকারি মেডিকেল কলেজ থাকলেও মোদি জমানায় তা বেড়ে হয়েছে ৬৬০টি। আবার তা আরও বেড়ে ৮১৭টি হতে চলেছে।

আরও পড়ুন বৃহস্পতিবার দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে পেশ সুকন্যাকে

কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলার বুকেও নতুন ১১টি সরকারি নার্সিং হোম গড়ে উঠতে চলেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে উত্তরবঙ্গে ৩টি ও দক্ষিণবঙ্গে ৮টি জায়গায় এই কলেজ গড়ে উঠতে চলেছে। উত্তরবঙ্গের কোচবিহার, মাটিগাড়া, ইংরেজবাজার এবং দক্ষিণবঙ্গের বহরমপুর, রামপুরহাট, দুর্গাপুর, মেদিনীপুর, বাঁকুড়া, বনগাঁ, কল্যাণী ও ব্যারাকপুরে এই কলেজগুলি গড়ে উঠবে। কেন্দ্র এই কলেজগুলি গড়ার অর্থ দিলেও রাজ্য সরকারকে তার জন্য জমি সহ প্রয়োজনীয় অনান্য পরিকাঠামো গড়ে দিতে হবে। যেসব মেডিকেল কলেজে নার্সিং পড়ার সুযোগ নেই, সেখানেই এই নতুন নার্সিং কলেজ খোলা হবে বলে ঠিক হয়েছে। আপাতত ১৫৭টি কলেজ আগামী দুবছরের মধ্যে খোলা হবে। একইসঙ্গে মেডিকেল কলেজে ব্যবহৃত যন্ত্রপাতি যাতে আরও বেশি করে দেশে তৈরি করা যায়, তার জন্য ন্যাশনাল মেডিকেল ডিভাইস পলিসি ২০২৩-ও অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।   

Published by:

Share Link:

More Releted News:

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ