উত্তরবঙ্গে চরম দুর্যোগের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: মৌসুমী অক্ষরেখা সক্রিয়। পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর – পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্নাবর্ত রয়েছে রাজস্থান, ঝাড়খন্ড, গুজরাটে। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত দত্ত এই খবর জানান। তিনি বলেন,পশ্চিম রাজস্থান থেকে মনিপুর পর্যন্ত অক্ষরেখা সক্রিয় রয়েছে। উত্তরপ্রদেশ বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত।

উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত আরো একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে।‌উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে শনিবার।শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। প্রবল বৃষ্টির সতর্কতা দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর জেলায় ।শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর জেলায় ।

রবিবার রথের দিন বৃষ্টির পরিমাণ কমবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের ছয় জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ,কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি চলবে।‌

দক্ষিনবঙ্গে(South Bengal) দিনভর মেঘলা আকাশ(Cloudy Sky) থাকবে। কোথাও সামান্য সময়ের আংশিক মেঘলা আকাশ। আপাতত এই আবহাওয়া থাকবে।শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেইড রেইন অর্থাৎ বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার রথের দিন থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন হবে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের