চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণবঙ্গে আগামী ৭দিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ,উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: গোটা পশ্চিমবঙ্গ জুড়েই বৃহস্পতিবার থেকে বৃষ্টি হয়েছে। হঠাৎ আসা এই বৃষ্টির কারণ ব্যাখ্যা করল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলে অধিকর্তা সোমনাথ দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,দু-দিক থেকে আসা দুই হাওয়ার দাপটের জোড়া ফলার ফলেই শুক্রবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত চলেছে বৃষ্টি। এই হওয়া দুটি উত্তর-পশ্চিম দিক থেকে এবং বঙ্গোপসাগর)Bay Of Bengal) থেকে এসেছে। আবহাওয়া এই সপ্তাহে একই রকম থাকবে । যেমন শুক্রবার সমগ্র পশ্চিমবঙ্গে মোটামুটি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার উত্তরবঙ্গে(North Bengal) ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতর থেকে। দক্ষিণবঙ্গে(South Bengal) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।১৪ জুলাই উত্তরবঙ্গে, ভারী থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে। এরমধ্যে ভারী বৃষ্টিপাত হবে, পাঁচটি উত্তরের জেলাতে। এছাড়াও উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে ।১৪ জুলাই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা।১৫ জুলাই উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই তিনটি জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের সমস্ত জেলায় শনিবার থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দিচ্ছে হাওয়া অফিস।

১৬ জুলাই উত্তরবঙ্গের সব জেলাতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে শুধু হালকা ও মাঝির বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৭-১৮ জুলাই গোটা পশ্চিমবঙ্গের সব জেলা গুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবারে উত্তরবঙ্গের আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিংপং ,কোচবিহারে এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে মালদহ এবং দুই দিনাজপুর জেলাতে। শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে এই সর্তকতা থাকছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ , বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ,দুই মেদিনীপুর , এবং দক্ষিণ ২৪ পরগনাতে।

১৩ জুলাই উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলাতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে। এছাড়া মালদহ এবং দুটি দিনাজপুরে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে।১৩ জুলাই দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এগুলি হল বীরভূম, পূর্ব-পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। বাকি কোন জেলায় সতর্কবার্তা নেই। ১৪ জুলাই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কেবলমাত্র দার্জিলিঙে রয়েছে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরে। বাকি কোন জেলার জন্য সতর্কবার্তা নেই।

Published by:

Share Link:

More Releted News:

অশোকনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুললেন মৈথিলী ঠাকুর

জীবিত থেকেও মৃত, বন্ধ বার্ধক্য ভাতা, অনাহারের দিন কাটছে নদিয়ার বৃদ্ধ দম্পতির

মেয়ের হয়ে প্রচারে বেরিয়ে রাস্তার মাঝে যা করলেন মমতা ঠাকুর, প্রশংসা এলাকাবাসীর

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

আইএসএফ প্রার্থী আরাবুলের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ভোটমুখে উত্তপ্ত ক্যানিং

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ