শনিবার থেকে আবহাওয়ার উন্নতি, কালীপুজোতেও হবে বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় দানার প্রভাবে কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও ঝড়ের কোন প্রভাব পড়ে নি এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানিয়েছেন। তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে একাধিক ঘূর্ণিঝড়ের সাক্ষী থেকেছে রাজ্য। ঠিক তেমনি সেই সমস্ত ঘূর্ণিঝড়ের প্রভাব কলকাতাতেও(Kolkata) আছড়ে পড়েছিল। কিন্তু এবার ‘দানা’র প্রভাব সেভাবেও পড়ল না কলকাতাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা গেলেও ঝড় কিন্তু সেই রকম ভাবে লক্ষ্য করা যায়নি।২৫ তারিখ অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের(South Bengal) সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে। এর সঙ্গে দু- এক জায়গায় অত্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে।

শুক্রবার লাল সর্তকতা(Red Alert) জারি রয়েছে যে জেলাগুলিতে সেগুলি হল – ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতে। পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, কলকাতা, হুগলি উত্তর ,২৪ পরগনাতে রয়েছে কমলা সতর্কতা। আজকে কলকাতাতে দুর্যোগ সারাদিন থাকবে। দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি রয়েছে।উত্তরবঙ্গতে(North Bengal) দুই দিনাজপুর, মালদাতে বিক্ষিপ্তভাবে এক দুই জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কোথাও কোন সতর্কতা নেই উত্তরবঙ্গে।২৬ অক্টোবর শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর কোথাও কোনো ভারী বৃষ্টির সতর্কতা নেই। দক্ষিণবঙ্গে(South Bengal) তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। উত্তরবঙ্গতে পাঁচটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর এবং মালদাতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের আশঙ্কা।২৭ অক্টোবর রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ২৮-২৯ অক্টোবর দক্ষিণ বঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকছে। ৩০-৩১ অক্টোবর অর্থাৎ কালী পুজোর আগের দিন এবং শ্যামা পূজার দিন দক্ষিণবঙ্গ এর কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহনমন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য