আগামী দু’দিনে কলকাতায় হালকা এবং চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমী ঝঞ্ঝার ফলে দক্ষিণবঙ্গে ৩এবং ৪ নভেম্বর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ দাস এই খবর জানান । তিনি বলেন, অন্যান্য জেলাগুলোতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে ।রাতের তাপমাত্রায় আগামী তিন দিনে কোন পরিবর্তন থাকছে না।

তারপরে দু থেকে চারদিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমবে ।৭ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা কমবে। দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি কাছাকাছি থাকবে । ৭ নভেম্বর পর বেশ কিছুটা কমে যাবে তাপমাত্রা। কলকাতার ক্ষেত্রে ২১ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা যাওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছুটা প্রভাব থাকবে উত্তরে যে জেলাগুলো পাঁচটি জেলা দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার তিন তারিখ নাগাদ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। চার তারিখে দার্জিলিং এবং কালিংপং এর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলো শুষ্ক থাকবে ।

উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে রাতের তাপমাত্রা দু তিনদিনে কোন চেঞ্জ নেই। কিন্তু তিনদিন পরে তাপমাত্রা কমবে । কলকাতার(Kolkata) ক্ষেত্রে পাঁচ নভেম্বর নাগাদ আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতার ক্ষেত্রে এই সময় ২২ ডিগ্রি তাপমাত্রা থাকার কথা । সর্বনিম্ন স্বাভাবিককের থেকে তিন ডিগ্রি ওপরে চলছে। অর্থাৎ ২৫ ডিগ্রি কাছাকাছি চলছে। ৭ নভেম্বর পরে তাপমাত্রা কমে গিয়ে স্বাভাবিক হয়ে যাবে বা স্বাভাবিক থেকে এক ডিগ্রি আরো কমে যেতে পারে। কলকাতার ক্ষেত্রেও তাপমাত্রা কমবে।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের