আগামী সপ্তাহ থেকে রাজ্যে লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার ও রবিবার সামান্য তাপমাত্রা কমবে রাজ্যের। তবে তাপমাত্রা নামবে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা গণেশ কুমার দাস এই খবর জানান। তিনি বলেন, পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশি থাকবে শনি ও রবিবার। কিন্তু আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়বে। কলকাতায় তাপমাত্রা সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে।

সর্বোচ্চ তাপমান ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পশ্চিমের জেলার তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে এক লাফে পৌঁছে যাবে।পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দার্জিলিং ,কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ও সংলগ্ন এলাকায়।সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।‌ রবিবার বঙ্গোপসাগরে (Bay Of Bengal)বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় সম্ভাবনা রয়েছে।

জলীয় বাষ্প ঢুকে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে গনেশবাবু দাবি করেছেন ,আর শীত সেভাবে ফিরবে না। এবার আবহাওয়া ঊর্ধ্বমুখী হতে থাকবে। সরস্বতী পূজার পর দিন বৃহস্পতিবার বাঁকুড়া এবং দুই মেদিনীপুরের পাশাপাশি কলকাতা(Kolkata) সহ বেশ কিছু অংশতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের