কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে ঝড়

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে ঝড়। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে এই ঝড় বয়ে যাবে পূর্ব মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনা জেলার ওপর দিয়ে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। একইসঙ্গে সতর্কবার্তায় বলা হয়েছে আগামী তিন ঘন্টার মধ্যে হাওড়া ,নদীয়া ,উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই জনসাধারণ যেন বজ্রপাত শুরু হলে খোলা আকাশের নিচে না থাকে সেই পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হুগলি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট এই জেলাগুলিতে হলুদ সর্তকতা(Yellow Alert) জারি করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, আলিপুর আবহাওয়া দফতর থেকে জম্মু কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার দরুন সেখানে বৃষ্টিপাত ও তুষারপাতের পাশাপাশি যে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে তা উত্তরবঙ্গের দিকে ধীরে ধীরে এগোবে বলে সোমবার জানানো হয়েছিল। আগামী সপ্তাহের বুধ ,বৃহস্পতি এবং শুক্রবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে(South Bengal) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।এই পশ্চিমী ঝঞ্ঝার দরুন আগামী সপ্তাহে বুধবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। একইসঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃহস্পতিবার হালকা বৃষ্টিপাত এবং শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে রাজ্য থেকে শীত বিদায় নিয়েছে। তাই সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে ।এমনকি আরও ২ ডিগ্রী বেড়ে যেতে পারে।

এই মুহূর্তে যদি বলি নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল দুই জায়গায় কোনো ওয়েদার সিস্টেম নেই। মঙ্গলবার কোন ওয়েদার সিস্টেম নেই। কিন্তু একটা খুব বড় পশ্চিমী ঝঞ্জা রয়েছে। জম্মু কাশ্মীর এর দিকে। তার ফলে সেইখানে স্নো ফল হচ্ছে এবং তার ফলে আমাদের নর্থ বেঙ্গলে ২১ এবং ২২ ফেব্রুয়ারি সিক্কিম, কালিংপং- এ ভালোই থান্ডার স্টর্ম একটিভিটি হবে। সাউথ বেঙ্গলে(South Bengal) বীরভূমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং অন্যান্য জেলায় শুধু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা(Kolkata) সহ বঙ্গের তাপমাত্রা সর্ব নিম্ন ২০ ডিগ্রি এবং সর্বোচ্চ ৩০ ডিগ্রি হবে। কলকাতার জন্য তার পরে ২ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যেতে পারে। ৩২ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। শীত পুরো পুরি চলে গিয়েছে বলাই যায়। ২২ ফেব্রুয়ারি গোটা বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। বীরভূম, নদিয়াতে মাঝারি বৃষ্টি ও কলকাতায় হালকা বৃষ্টি হবে। ২৩ ফেব্রুয়ারি শুধু কোস্টাল জেলা গুলোই বৃষ্টি হবে । ২৪ ফেব্রুয়ারি সাউথ বেঙ্গল ওয়েদার ইমপ্রুভ করবে এবং ২৫ ফেব্রুয়ারি থেকে নর্থ বেঙ্গলে ওয়েদার ইমপ্রুভ করবে।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের