ভাঙল ৫৪ বছরের রেকর্ড, বুধে কলকাতার তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: বসন্তকালে গত ৫৪ বছরে আবহাওয়া এইরকম ভেলকি কখনো দেখায় নি ।আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা বসন্তকালে যেভাবে নিম্নমুখী হয়েছে তা স্বাভাবিকের থেকে কম। বিগত ৫৪ বছরে সব রেকর্ড ভেঙে দিয়েছে বুধবার। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পক্ষ থেকে পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত বুধবার এই খবর জানান।

তিনি বলেন,জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ও আকাশ মেঘলা থাকবে এবং বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের(Rain) সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইবে। কিন্তু আগামী সপ্তাহের সোমবার থেকে আবহাওয়া গোটা বঙ্গে বদলে যাবে। এক লাফে সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও ৩৫ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা কুড়ি ডিগ্রির মধ্যেই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা নিম্নমুখী থাকবে। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা শুক্রবারের পর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে।

একদিকে নিম্নচাপ অপরদিকে মৌসুমী বায়ু প্রবেশ করার দরুন বসন্তকালে সান্দাকফুতে অকাল তুষারপাত আর বঙ্গের তাপমাত্রা র পারদের উল্লেখযোগ্য পতন ঘটেছে মার্চ মাসে। যা কিনা আলিপুর আবহাওয়া দফতরে গত ১৯৭০ সাল থেকে সবচেয়ে মার্চ মাসে কম তাপমাত্রা বলে রেকর্ড হয়ে রইল। কিন্তু এই দুর্যোগ কেটে গেলেই আগামী সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। গরমে হাঁসফাঁস করতে হবে বঙ্গবাসীকে। এপ্রিল ও মে মাসে বঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। নির্বাচনের প্রচারের পাশাপাশি বঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়ে রান হাকাবে ময়দানে।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের