শুক্রবার মৌসুমী বায়ু গোটা রাজ্যে প্রবেশ করেছে, আগামী তিন দিন কলকাতায় চলবে বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার মৌসুমী বায়ু সারা পশ্চিমবঙ্গ কভার করেছে। বৃহস্পতিবার পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্তটি ছিল।এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গপোসাগর উড়িষ্যার উপকূল অঞ্চলে নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন, আগামী ১-২ দিনে উত্তর-পশ্চিম দিকে নিম্নচাপটি অগ্রসর হবে। যখন এটি ঝাড়খণ্ডের(Jharkhand) উপর দিয়ে যাবে তখন পশ্চিমে জেলাগুলির ওপরে বৃষ্টিপাত বাড়বে ।২৮ ,২৯ ,৩০ জুন পশ্চিমবঙ্গের সব জেলাতেই ভারি বৃষ্টি হবে।

১ এবং ২ জুলাই উত্তরবঙ্গের(North Bengal) সমস্ত জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে বীরভূম, নদীয়া ,মুর্শিদাবাদ এবং দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হবে। ১-২ জুলাই দক্ষিণবঙ্গের বাদ বাকি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে।৩ এবং ৪জুলাই পশ্চিমবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টি হবে।শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ,আলিপুরদুয়ার কোচবিহারে। পাশাপাশি দক্ষিণবঙ্গে(South Bengal) দুই ২৪ পরগনা, মেদিনীপুরে শুক্রবার ভারী বৃষ্টি সতর্কতা জারি। বাদ বাকি জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।

শনিবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়া ভারী বৃষ্টির সতর্কতা দুই বর্ধমান, দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং উত্তরবঙ্গের পাঁচটি জেলায়। ৩০ জুন ভারী বৃষ্টির সতর্কতা নদিয়া ,বীরভূম , দুই ২৪ পরগনা ।এছাড়া মালদা এবং দুই দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পঙ্গে ও ভারী বৃষ্টি সতর্কতা। ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ১ জুলাই ভারি থেকে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার ,উত্তর দিনাজপুর। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের বাদবাকি জেলাতে। ২ জুলাই উত্তরবঙ্গের সমস্ত জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার থেকে আগামী তিন তারিখ পর্যন্ত কলকাতাতে (Kolkata)বৃষ্টি জারি থাকবে।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের