শনি ও রবিবার কলকাতায় মেঘলা আকাশ,সঙ্গে মাঝারি বৃষ্টিপাত

Share:

নিজস্ব প্রতিনিধি: শনি ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দিনের তাপমাত্রা ৩৩ ডিগ্রি কাছাকাছি এবং রাতের তাপমাত্রা ২৭ ডিগ্রীর আশেপাশে থাকবে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা গণেশ কুমার দাস এই খবর জানান। তিনি বলেন, বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণের দিকেই প্রভাব ফেলবে। দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় নিম্নচাপ। এর ফলে এ রাজ্যে এই সিস্টেম থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

আগামী ৭ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই এই অস্বস্তি থাকবে। তবে তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই।উত্তরবঙ্গে(North Bengal) বৃষ্টি বাড়তে পারে রবিবার। উপরের দিকের পাঁচ জেলাতে রবিবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

বৃষ্টি বেশি হবার সম্ভাবনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখা সক্রিয় না থাকায় উত্তরবঙ্গে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতাতে শনি ও রবিবার হালকা বৃষ্টিপাত হবে। শনিবার কলকাতায় (Kolkata)মেঘলা আকাশ আংশিক থাকবে। দিনের তাপমাত্রা ৩৩ ডিগ্রির কাছাকাছি থাকবে।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের