পুজোর আগে ভাসবে বাংলা, সতর্কবার্তা মৌসম ভবনের

বিদায়বেলায় বাড়তি বৃষ্টি ঝরাবে মৌসুমি বায়ু। যে সব রাজ্যে বর্ষার স্বাভাবিক বৃষ্টি হয়নি সেখানেই এই বাড়তি বৃষ্টি ঝরবে। সেই তালিকায় থাকছে বাংলাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণত সেপ্টেম্বর(September) মাস নাগাদ বর্ষা বিদায় নিতে শুরু করে। সেই সেপ্টেম্বরেই স্বাভাবিকের থেকে বাড়তি বৃষ্টি(Rain) হতে পারে বলে এবার জানিয়ে দিল দিল্লির মৌসম ভবন(Mausam Bhawan)। শুধু তাই নয়, বিপদ আছে বাংলারও(Bengal)। জুন থেকে বর্ষার স্বাভাবিক বৃষ্টি না পাওয়া বাংলার বুকে ভারী থেকে অতি ভারী বর্ষণের ইঙ্গিত দিয়ে দিয়েছে মৌসম ভবন, আর সেটাও পুজোর আগেই চলতি সেপ্টেম্বর মাসে। মৌসম ভবনের দাবি, এ বারে বর্ষাকালে উদ্বৃত্ত বৃষ্টি হয়েছে বেশ কিছু রাজ্যে। আবার বেশ কিছু রাজ্যে স্বাভাবিকের তুলনায় অনেক কম বৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু(Monsoon) দেশ থেকে বিদায় নিতে শুরু করে এই সেপ্টেম্বর মাস থেকেই। আর বিদায়বেলায় সে বাড়তি বৃষ্টি ঝরাবে সেই সব রাজ্যে যেখানে বর্ষার স্বাভাবিক সময়ে স্বাভাবিক বৃষ্টি হয়নি। সেই সব রাজ্যের তালিকার মধ্যে থাকছে বাংলার নামও।

মৌসম ভবনের পূবার্ভাস, চলতি সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা দীর্ঘ সময়ের গড়ের (এলপিএ) তুলনায় ৯ শতাংশ বেশি। ১৯৭১ সাল থেকে ২০২০ সালের মধ্যে সেপ্টেম্বর মাসে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৬৭.৯ মিলিমিটার। গত বছরে কিছুটা কম হলেও ২০১৯ সাল থেকে বর্ষার সময় উদ্বৃত্ত বৃষ্টি হচ্ছে। সে বছর জুন থেকে সেপ্টেম্বর— যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা, তার থেকে ১০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। ২০২০ সালেও দেশে ৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল। সে বার অগস্টে ২৭ শতাংশ এবং সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে ৫২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল। কিন্তু ২০২১ সালে সামান্য হলেও কম বৃষ্টি হয় দেশে। বর্ষায় সে বছর স্বাভাবিকের চেয়ে ১ শতাংশ কম বৃষ্টি হয়েছে। যদিও সেপ্টেম্বরে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য ভাবে ৩৫ শতাংশ বাড়ে। এ বছর দেশে ইতিমধ্যেই ৬ শতাংশ উদ্বৃত্ত বৃষ্টি হয়েছে। সেপ্টেম্বরে আরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মৌসন ভববনের আবহাওয়াবিদদের একাংশ।

আবহাওয়াবিদদের দাবি,‘লা নিনা’-র প্রভাবে এই উদ্বৃত্ত বৃষ্টি হবে সেপ্টেম্বরে। মধ্য প্রশান্ত মহাসাগরে এর অবস্থানে কারণে ২০২০ সালের সেপ্টেম্বরে অতিরিক্ত বৃষ্টি হয়। লা নিনার মতো পরিস্থিতি প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়ার ফলে এ বছর সেপ্টেম্বরেও অতিরিক্ত বৃষ্টি হতে পারে। তাই পুজোর আগে বাংলার বুকে ভারী বৃষ্টির বেশ সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া ও পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকায় বন্যার সম্ভাবনা থাকছে। শনিবার ভোররাতে খাস কলকাতার বুকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। শনিবার সকালেও তার রেশ মিলেছে। আলিপুর আবহাওয়া দফতরের দাবি, এদিন দিনভর দফায় দফায় বৃষ্টি হবে। তবে বৃষ্টি হলেও এখনও গরম কমবে না। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বৃষ্টি হবে। বজ্রপাতও চলবে। উত্তরবঙ্গের ওপর একটি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায়। যেটি দক্ষিণ বঙ্গোপসাগর থেকে অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার জেরেই এদিন ও আগামিকাল দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।

কমনওয়েলথে ফাইনালে ওঠা ভারতের প্রথম বক্সার হিসেবে সোনা জিতলেন প্রীতি পাওয়ার

‘তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশও’, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

ময়দান মার্কেট খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিস, দ্রুত দোকান সরানোর নির্দেশ

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম