চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজো ও ছটের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: চোরবাগান কাণ্ডের পুনরাবৃত্তি আর চাইছে না রাজ্য সরকার। এদিকে সামনেই কালীপুজো, তারপরে জগদ্ধাত্রী ও ছটপুজো রয়েছে। উৎসবে পরপর লেগেই থাকবে। আর সেই উৎসবে বিশেষ করে কালীপুজো ও ছটে কোনও দুর্ঘটনা যেন না ঘটে। সেই সব বিষয়ে প্রস্তুতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী বুধবার বিকেলে নবান্নে জরুরি বৈঠক ডাকা হয়েছে। তাতে উপস্থিত থাকতে বলা হয়েছে বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের। ভার্চুয়ালি সেই বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপাররা। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার সিপি, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, দমকলের ডিজি।

সপ্তমীর দিন উত্তর কলকাতার অন্যতম প্রথম সারির পুজো চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় তদন্ত চলছে। কলকাতা হাইকোর্টের পরামর্শে রাজ্য সরকার ছয় সদস্যের সিট গঠন করেছে। কলকাতা পুলিশও আলাদা করে সিট গঠন করে তদন্ত চালাচ্ছে। এর মাঝেই কালীপুজো ও ছটপুজোতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে রাজ্য সরকার। তাই এই প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর মতো কালীপুজোতেও রাজ্যের একাধিক এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। বিশেষ করে উত্তর ২৪ পরগনার বারাসত, নৈহাটি এবং নদিয়ার কৃষ্ণনগরের কালীপুজোকে ঘিরে লক্ষাধিক দর্শনার্থীর ভিড় জমে। ফলে বড় পুজোমণ্ডপগুলিতে ভিড় নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের নিরাপদ প্রবেশ ও প্রস্থান এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য প্রশাসন।

আরও পডুন: ‘বিজেপি একাই লড়বে,’ সুদীপ-শুভেন্দু সাক্ষাতের মাঝেই সাফ জানালেন শমীক

সেই সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতেই জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, কালীপুজো ও ছটের প্রস্তুতি নিজের হাতে খতিয়ে দেখবেন তিনি।

৮,০০০ টাকার বিশাল ছাড়! ১৬ হাজারের কমে মিলবে OnePlus N6 Lite

সামান্য কথা কাটাকাটি থেকে তুমুল বচসা, বাবার এক ঘুষিতে প্রাণ হারালেন ছেলে

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

চায়ের আড্ডা জমান মেথির নিমকি দিয়ে, রইল বানানোর সহজ পদ্ধতি

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

‘টাকা নিজের কাছেই রাখ, আমি মায়ের কাছে চললাম,’ বিদায় বেলায় বাবাকে বার্তা ছেলের

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

হায় রে বাংলাদেশ! জামায়াতের সন্ত্রাসীদের বাধায় দিনের আলোয় কবর দেওয়া গেল না মুক্তিযোদ্ধাকে

চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজো ও ছটের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান, বিসিবির কাছে NOC চেয়ে আর্জি

বিক্রি হতে যাচ্ছিল নীল আর্মস্ট্রংয়ের শৈশব কাটানো বাড়ি, বাঁচিয়ে দিলেন এক বিমান চালক

লোকাল ট্রেন লেটের কারণে স্থগিত হয়ে গেল সেমেস্টারের পরীক্ষা, তাজ্জব ঘটনা মুম্বইয়ে