BGBS 2023: বাংলায় ২০ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা মুকেশ আম্বানির

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরোধীদের মুখে ঝামা ঘষে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে আস্থার কথা জানিয়ে দিলেন দেশের শীর্ষ শিল্পপতি তথা রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। শুধু তাই নয়, মঙ্গলবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে আগামী তিন বছরে রাজ্যে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের কথাও ঘোষণা করলেন। যার ফলে বাংলায় আরও কয়েক হাজার কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হল। আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, রিলায়েন্স কর্ণধার যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন তাতে বিদেশি শিল্পপতিরা রাজ্য বিনিয়োগের জন্য উ‍ৎসাহিত হবেন।

এদিন নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণের শুরুতেই বাংলায় সম্ভাষণের চেষ্টা করেন রিলায়েন্স কর্ণধার। কিন্তু তা করতে গিয়ে কার্যত হোঁচট খান তিনি। ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসির’ পরিবর্তে বলে বসেন, ‘আমি তুমি ভালবাসে।’ বাংলা বলা তাঁর কম্মের নয় বুঝতে পেরে অবশ্য ইংরেজিতে ভাষণ দেন তিনি। মঞ্চে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলার মানুষ আপনাকে বেছে নিয়েছে নেতৃত্ব দেওয়া জন্য। অটলবিহারি বাজপেয়ি আপনাকে অগ্নিকন্যা বলেছেন। আপনি সত্যিই অগ্নিকন্যা। আপনি বাংলাকে এখন সোনার বাংলা বানিয়েছেন। আপনার নেতৃত্বের কারণে জাতীয় স্তরের চেয়ে বাংলার  জিডিপি অনেকটাই বেশি। দেশের পূর্ব প্রান্তে নতুন বিনিয়োগের দরজা খুলে দিয়েছে বাংলা। শিল্প ও ব্যবসার ক্ষেত্রে এখন এগিয়ে যাওয়ার দিশারি হয়ে গিয়েছে। বাংলা এখন অনেক এগিয়ে যাচ্ছে।’

এর পরেই বাংলার উন্নতিতে রিলায়েন্স গোষ্ঠী সব সময় পাশে থাকবে বলে ঘোষণা করেন মুকেশ আম্বানি। তাঁর কথায়, ‘রিলায়েন্স বাংলার উন্নতিতে কাজ করে যাবে। ইতিমধ্যে বাংলায় ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি। আগামী ৩ বছরে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ক্ষেত্রে আরও বিনিয়োগ করবে। ফাইভ জি পরিষেবা এগিয়ে যাচ্ছে। বাংলার প্রত্যেক বাড়িতে এয়ার ফাইবার এবং জিও ফাইবার পরিষেবা দেখা যাবে। এই পরিষেবা কর্মক্ষেত্রে নতুন দিশারী হবে। রিলায়েন্স ফাউন্ডেশন কালীঘাট মন্দির নতুন ভাবে মেরামত করার প্রজেক্ট নিয়েছে। এই প্রজেক্টের কাজ আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ।’ রিলায়েন্সের আউটলেটগুলিতে বিশ্ববাংলার হ্যান্ডলুম প্রোডাক্ট পাওয়া যাবে বলেও ঘোষণা করেন ধীরুভাইয়ের বড়পুত্র।

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক