কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেলেন আরাবুল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা ভোট মিটতেই জামিন পেলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের  বিচারপতি  অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ তাঁকে জামিন দেয়। এরফলে আপাতত জেলমুক্ত তৃণমূল নেতা। বলা বাহুল্য, এরআগে প্রায় নয়টি মামলায় জামিন পেয়েছিলেন  আরাবুল।   

তবে তৃণমূল নেতাকে শর্তসাপেক্ষেএদিন জামিনের আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। কিন্তু কী কী শর্ত দেওয়া হয়েছে তা এখন জানা যায়নি। এরফলে তিনি ভাঙড়ে ঢুকতে পারবেন কি না, পুলিশের কাছে কতবার হাজিরা দিতে হবে বা কত টাকার বন্ডে তাঁর আবেদন মঞ্জুর করা হল সেই গোটা বিষয়টি এখন অস্পষ্ট রয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি গ্রেফতার হন আরাবুল ইসলাম। তাঁর বিরুদ্ধে খুনের পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র-সহ দলবদ্ধ ভাবে আক্রমণের অভিযোগ উঠেছিল। এরপরেই গত এপ্রিলে আরাবুলকে দলের সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেন তৃণমূল শীর্ষনেতৃত্ব।  অন্যদিকে  গ্রেফতার হওয়ার পর অসুস্থতা দেখিয়ে  জামিন চেয়ে প্রথমে তিনি যান বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে। কিন্তু সেই সময় পুলিশ আদালতে  স্পষ্টভাবে জানিয়ে দেয় , তদন্তের জন্য আরাবুলকে হেফাজতে রাখতে হবে। এরপর পুলিশি বিরুদ্ধে অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ  হয়ে বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন আরাবুল। তাতে কলকাতা হাইকোর্ট রাজ্যের কাছে জানতে চায় আরাবুলের নামে কটা মামলা রয়েছে। তারপরেই মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে জেল থেকে মুক্তি পেলেন আরাবুল ইসলাম।

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়