Loading live market data...
Loading active stocks...
Connecting...

UPI’র সূত্র ধরে অপহরণের কিনারা পুলিশের, অপহৃতকে উদ্ধার করে গ্রেফতার ৫

Share:

নিজস্ব প্রতিনিধি : নেতাজি ভবন মেট্রো স্টেশনের সামনে থেকে অপহরণ করা হয়েছিল এক ব্যক্তিকে। চাওয়া হয়েছিল মোটা মুক্তিপণ। কিন্তু অভিযুক্তদের চাল বানচাল করে ইউপিআর (UPI)-র সূত্র ধরে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করল ভবানীপুর থানার পুলিশ। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, নেতাজি ভবন মেট্রো স্টেশনের সামনে থেকে তিমির মজুমদার নামে এক ব্যক্তিকে অপহরণ করে। ওই ব্যক্তির স্ত্রী তাপসী মজুমদার পুলিশের কাছে জানান, মুক্তিপণ হিসেবে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয়েছিল। অভিযোগ দায়ের করার পর তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই প্রথমে যাদবপুর থেকে এক জনকে আটক করে পুলিশ। তাঁকে জেরা করতেই সুকান্ত সেতুর কাছে একটি অভিজাত আবাসনের খোঁজ পান পুলিশ কর্তারা। ওই আবাসনে হানা দিয়ে অপহৃতকে উদ্ধার করে পুলিশ। ওই আবাসানেই গা ঢাকা দিয়েছিল বাকি অভিযুক্তরা।

পুলিশ কীভাবে হদিশ পেল অভিযুক্তদের? জানা গিয়েছে, একটি ইউপিআই (UPI)-এ ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন তাপসী মজুমদার। ওই ইউপিআই-র সঙ্গে যুক্ত মোবাইলের লোকেশন ট্র্যাক করে যাদবপুরে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তাঁকে জেরা করায় উঠে আসে বাকিদের কথা। কোথায় অপহৃত ব্যক্তিকে আটকে রাখা হয়েছে, সবটাই পুলিশকে জানায় অভিযুক্ত। তারপরেই বাকি অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। অপহৃত ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা তিমির মজুমদারের পূর্ব পরিচিত। কেন ওই ব্যক্তিকে অপহরণ করা হয়েছিল, কেনই বা টাকা দাবি করা হয়েছে, সবটা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী