পার্থকে ভর্তি নিল না এইমস

পার্থ চট্টোপাধ্যায়কে ছেড়ে দিতে চলেছে এইমস। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে শিগগিরই এইমস থেকে ছেড়ে দেওয়া হবে বলে ভুবনেশ্বর এইমস এর তরফে জানানো হয়েছে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্থ চট্টোপাধ্যায়কে ছেড়ে দিতে চলেছে এইমস। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে শিগগিরই এইমস থেকে ছেড়ে দেওয়া হবে বলে ভুবনেশ্বর এইমস এর তরফে জানানো হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি রাখার প্রয়োজন নেই বলে এইমসের বিশেষ মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার বেশকিছু বিষয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করার পর তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এইমসের চিকিৎসকেরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিকিৎসকদের তরফে জানানো হয় সোমবারই তাঁকে ছেড়ে দেওয়া হবে। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বুকে কোনও সমস্যা নেই বলে এদিন ভুবনেশ্বর এইমসের চিকিৎসকরা জানান। তাঁর গুরুতর কোনও সমস্যা নেই বলে এইমসের তরফে জানানো হয় এদিন। সোমবার এইমসের চিকিৎসক আশুতোষ বিশ্বাস জানান, একাধিক ক্রনিক সমস্যা থাকলেও গুরুতর কোনও অসুস্থতা নেই পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। পার্থর শারীরিক পরীক্ষার পর এমনটাই জানান তিনি। তবে আপাতত ওষুধ চলবে তাঁর। ইতিমধ্যেই ভুবনেশ্বর এইমস হাসপাতালের তরফে রিপোর্ট পেশ করা।

উল্লেখ্য সোমবার সকালে পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা থেকে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়ার নির্দেশ দেয় আদালত। সেখানে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়। সেই মেডিক্যাল বোর্ড তাঁকে পরীক্ষা নিরীক্ষা করার পর ভর্তির প্রয়োজন নেই বলে জানিয়ে দেয়। তবে পার্থ চট্টোপাধ্যায়ের যে ক্রনিক সমস্যা রয়েছে, তার জন্য ধারাবাহিকভাবে ওষুধ খেয়ে যেতে হবে বলে জানিয়ে দেন চিকিৎসকরা। ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে ডিসচার্জ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে ভুবনেশ্বর এইমসের তরফে জানানো হয়েছে। 

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?