বিরাট সিদ্ধান্ত রেলের, এখন থেকে শিয়ালদহ-রানাঘাট ও শিয়ালদহ-বনগাঁ-AC লোকাল থামবে এই স্টেশনগুলিতে

Share:

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: পুজোর আগেই যাত্রীদের মুখে হাসি ফোটাতে চালু হয়েছে এসি লোকাল (AC Local)। বেশ নজরকাড়া ভিড় রয়েছে ট্রেনগুলিতে। এসি লোকাল চলছে শিয়ালদহ-ভায়া বারাসত–বনগাঁ-রানাঘাট লোকাল এবং শিয়ালদহ – ভায়া রানাঘাট–কৃষ্ণনগর সিটি জংশন লোকাল। তবে সাধারণ লোকাল ট্রেনের মত সমস্ত স্টেশনে দাঁড়ায় না এসি লোকালগুলি। এই নিয়েই এবার বড় সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত পূর্ব রেল। রেল সূত্রে জানা গিয়েছে যাত্রীদের সুবিধার্থে শিয়ালদহ-রানাঘাট রুটে এসি লোকালকে বেলঘড়িয়া এবং শ্যামনগর স্টেশনে ট্রেন দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে শিয়ালদহ-বনগাঁ এসি লোকাল রুটে নিয়েও নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত।

পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদহ-বনগাঁ এসি লোকাল রুটে আরও পাঁচটি স্টেশন যুক্ত করা হবে যেখানে যেখানে এই বিশেষ ট্রেন থামবে। চাঁদপাড়া, মছলন্দপুর অশোকনগর, বিরা এবং বিরাটিকে আনা হবে এর আওতায়। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এক মাস দু’টি রুটে নতুন সাতটি স্টেশনে ট্রেন থামবে বলেই জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। থারপর থেকে ওই স্টেশনগুলিতে ট্রেন থামবে স্থায়ীভাবে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে স্টেশনগুলি থেকে যাত্রী বেশি হবে না সেগুলিতে আর ট্রেন থামবে না। এক মাস যাত্রী সংখ্যা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এই প্রসঙ্গে উল্লেখ্য, এসি লোকালের যাত্রা শুরু পর থেকে এই স্টেশনের যাত্রীরা ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে ট্রেন থামানোর দাবি করা হয়েছিল। এসি লোকালের টিকিট বেশি হলেও পা রাখার জায়গা হচ্ছে না শিয়ালদহ-ভায়া বারাসত–বনগাঁ লোকালে। একটু আরামে যাতায়াত করার জন্য তাই যাত্রীরা আরও বেশি সংখ্যায় এসি লোকাল চালুর দাবি জানাচ্ছে। এই দাবি পূর্ব রেল কবে মানে সেটাই এখন দেখার অপেক্ষা।

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা