লক্ষ্মীর ভান্ডার, জয় জোহর, কৃষকবন্ধু নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের

লক্ষ্মীর ভান্ডার, জয় জোহর ও কৃষকবন্ধু - এই ৩ প্রকল্পের উপভোক্তাদের হাতে আর টাকা পৌঁছাতে দেরী হবে না। পদক্ষেপ রাজ্যের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশে রাজ্যের ৩টি আর্থসামাজিক প্রকল্প নিয়ে বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। এই ৩ প্রকল্প হল – লক্ষ্মীর ভান্ডার(Lakhir Bhandar), জয় জোহর(Joy Johar) ও কৃষকবন্ধু(Krishak Bandhu)। এবার এই ৩ প্রকল্পের ক্ষেত্রে টাকার জোগান যাতে আরও সুসংগতভাবে হয় সেই জন্য রাজ্যের অর্থ দফতরকে পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আর তার জেরেই এই তিনটি আর্থসামাজিক প্রকল্পের অর্থ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর জন্য আর অর্থ দফতরের অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না। কেননা এতদিন দেখা যেত, রাজ্যের অর্থ দফতরের অনুমোদন পেতে যদি দেরি হত সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার ক্ষেত্রে সামান্য দেরী হচ্ছিল। এবার থেকে সেই দেরী আর হবে না। এই প্রকল্পগুলির ক্ষেত্রে টাকা পাঠানোর জন্য রাজ্যের অর্থ দফতরের(West Bengal State Finance Department) অনুমতির প্রয়োজন পড়ত। সংশ্লিষ্ট দফতরগুলি থেকে অর্থ দফতরে ফাইল আসতে কিছুটা দেরি হয়। কিন্তু, যাতে সময়ে টাকা দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা না হয় সেই জন্য এবার বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সাধারণ নিয়ম অনুযায়ী, এই প্রকল্পগুলির জন্য যে ট্যাক্স বরাদ্দ করা হয় তা অর্থ দফতরের একটি বিশেষ শাখার অনুমোদন সাপেক্ষে প্রকল্পগুলির সংশ্লিষ্ট দফতরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। এরপর সেখান থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছয় সেই অর্থ। এবার থেকে গ্রুপ টি-র অনুমোদন ছাড়াই সংশ্লিষ্ট দফতরের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এরপর যারা ওই প্রকল্পগুলির গ্রাহক তাঁরা সেই টাকা পাবেন। সম্প্রতি রাজ্যের অর্থসচিব এই সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা যাবতীয় আর্থসামাজিক প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভান্ডার সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও আদিবাসী সমাজে জয় জোহর এবং কৃষকদের মধ্যে কৃষকবন্ধুর জনপ্রিয়তা রয়েছে। কিন্তু দেখা যেত এই ৩ প্রকল্পের উপভোক্তাদের মধ্যে অনেকেই ঠিক সময়ে টাকা পেতেন না। টাকা পেতে কিছুটা দেরী হতো। সেই দেরী আর হবে না।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক