বেপরোয়া গতিই ডেকে আনল অঘটন! মা ফ্লাইওভারে ভয়ঙ্কর দুর্ঘটনা,গুরুতর জখম চালক সহ তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি : সাতসকালেই মা ফ্লাইওভারে মর্মান্তিক পথ দুর্ঘটনা। গুরুতর জখম চাকরিপ্রার্থী তরুণী। উড়ালপুলের উপর দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খায় rapido চালক। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে তরুণী ও গাড়ির চালক। রক্তে ভেসে যায় এলাকা। গুরুতর জখম অবস্থায় rapido চালক ও তরুণীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে,হাওড়ার ডোমজুর থেকে চাকরির পরীক্ষা দিতে টিসিএস আসার জন্য rapido ভাড়া করেছিল ওই তরুণী। মেইন রাস্তায় উঠে দ্রুত গাড়ি চালাচ্ছিল rapido চালক। দ্রুত গতির কারণে মা ফ্লাইওভার নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খায় বাইকটি। আরোহী তরুণীকে রুবির বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাইকের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আরোহী তরুণীর হেলমেট মা ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পরে যায়। ফলে মাথায় আঘাত লেগেছে তরুণীর। আহত তরুণীর নাম আরিত ভারতী। ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য ওই এলাকায় যানজটও হয় বেশ খানিকটা। খবর পেয়ে ছুটে আসে ট্র্যাফিক পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য,মা ফ্লাইওভারে হল শহরের ব্যস্ততম রোড। দুর্ঘটনা এড়ানোর জন্য ট্রাফিক পুলিশের তরফ থেকে যথাসাধ্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রীদের বারবার সতর্ক করা হচ্ছে। মাথায় হেলমেট ছাড়া বেরোনো যাবে না। গাড়ির গতি স্বাভাবিক রাখার কথাও বলা হচ্ছে।মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর পরামর্শও দেওয়া হচ্ছে। গত বছরের ডিসেম্বরে মাসেও রবিবাসরীয় সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ফ্লাইওভারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। মা ফ্লাইওভার থেকে ছিটকে নীচে পড়ে মৃত্যু হয়েছিল তাঁদের।

 

‘কবরে চাদর সঙ্গে রাখি’, মৃত্যুর জন্যে প্রস্তুত লাকি আলি, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

সন্ধ্যায় নতুন কিছু ট্রাই করতে চান? বানিয়ে ফেলুন চিকেন-চাউমিনের অমলেট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা, নিহত ১২, আহত একাধিক

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

আরজি-কর ঘটনার তদন্তে নয়া মোড়, বাজেয়াপ্ত নার্সের ফোন, কল রেকর্ড-তথ্য খতিয়ে দেখবে CBI

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর