বিধানসভার অধিবেশনে বিধায়কদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধ স্পিকারের

পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্দশন রয়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক গুলশন মল্লিকের ফোন বাজার জন্য কড়া শাস্তি দেন

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার থেকে রাজ্যে শুরু হয়েছে বিধানসভার শীতকালীন অধিবেশন। তবে শীতকালীন অধিবেশন শুরু হতেই রেগে আগুন হয়ে গেলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। একটি বিষয়কে কেন্দ্র করে বিধানসভার অন্দরে থাকা সমস্ত বিধায়কদের ধমক দিয়েছেন স্পিকার। আসলে সোমবার শীতকালীন অধিবেশনের শুরুতে নিয়ম মেনেই সদ্য প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকপ্রস্তাব পাঠ শুরু করেন স্পিকার। পাঠ শেষ করে উপস্থিত বিধায়কদের দু’মিনিটের জন্য নীরবতা পালনের নির্দেশ দেন তিনি। এবারের অধিবেশনের শুরুতেও সেই একই পথেই অধিবেশন শুরু হয়। কিন্তু নিরাবতা পালনের সময় আচমকাই মোবাইল ফোন তিনবার বেজে ওঠে। আর এতেই বেজায় ক্ষুদ্ধ হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

তিনি বিধায়কদের ধমক দিয়ে বলেন, ‘আপনারা জনপ্রতিনিধি। প্রত্যেকেই দায়িত্বশীল। আমি আগেই নির্দেশ দিয়েছিলাম, অধিবেশনে এলে বিধায়করা যেন মোবাইল বন্ধ করে দেন কিংবা সাইলেন্ট করে রাখেন। কিন্তু সব সময় তা করা হয় না।’ এরপরেই স্পিকার কড়া নির্দেশ দিয়েছেন, এ বার থেকে বিধায়করা মোবাইল ফোন বাইরে রেখেই অধিবেশনে আসবেন। নীরবতা পালন শেষ হতেই বিধায়কদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে তীব্র উষ্মা প্রকাশ করেন বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও স্পিকারের এই ধমকে কোনও উত্তর দিতে দেখা যায় নি শাসক বিরোধী কোনও শিবিরের বিধায়কদেরই।

পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্দশন রয়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক গুলশন মল্লিকের ফোন বাজার জন্য কড়া শাস্তি দেন। তাঁর মোবাইল পর্যন্ত বাজেয়াপ্ত করেছিলেন স্পিকার।

কয়েকশো বছর আগের কোনও যুদ্ধক্ষেত্র যেন আচমকাই ফিরে আসে পুজোর উঠোনে

কৌশিকী অমাবস্যায় পরিবারে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে…………

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর