পঞ্চায়েতে কোনভাবেই বিজেপির সঙ্গে জোট নয়, বার্তা বিমানের

পঞ্চায়েতে তৃণমূলকে হারাতে ধর্মনিরপেক্ষ সমমনোভাবাপন্ন দলের হাত ধরা গেলেও বিজেপির সঙ্গে কোনওভাবেই আঁতাত করা যাবে না। দলকে বার্তা বিমান বসুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায় নানা সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দল তৃণমূল কংগ্রেস(TMC) সমর্থিত প্রার্থীদের হারাতে কোথাও প্রকাশ্যে আবার কোথাও আসন বন্টনের মাধ্যমে লিখিত বা অলিখিত জোট হচ্ছে রাম-বামের মধ্যে। মানে সিপিআই(এম)(CPI-M) ও বিজেপির(BJP) মধ্যে। কোনও কোনও জায়গায় আবার সেই জোটে যোগ দিচ্ছে কংগ্রেসও। সেই রামধনু জোট কোথাও ভোটে জিতছে আবার কোথাও বা হারছে। কিন্তু সেই সব ঘটনায় রীতিমত অস্বস্তিতে পড়ছেন বাম নেতৃত্ব। কার্যত মুখ পুড়ছে তাঁদের। বার বার বারণ করেও, নির্দেশ জারী করেও, সতর্ক করেও এমনকি দল থেকে বহিষ্কার বা সাসপেন্ড করেও পরিস্থিতির বদল ঘটাতে পারছেন না বাংলার বাম নেতারা। এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে কড়া বার্তা দিলেন বামফ্রন্ট(Leftfront) চেয়ারম্যান বিমান বসু(Biman Basu)। সাফ জানিয়ে দিলেন পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) বিজেপির সঙ্গে কোনও জোটই করা যাবে না।

আরও পড়ুন দুয়ারে সরকারে দুর্নীতি, Zero Tolerence’র নির্দেশ মুখ্যমন্ত্রীর

ঠিক কী জানিয়েছেন বিমানবাবু? পক্ককেশের এই বর্ষীয়াণ নেতা সাফ জানিয়ে দিয়েছেন, ‘তৃণমূলকে হারানোর লক্ষ্য নিয়েই বামাদের লড়াই করতে হবে। সেই লড়াইকে জোরদার করে তুলতে ধর্মনিরপেক্ষ সমমনোভাবাপন্ন দলের হাত ধরা যেতেই পারে। কিন্তু চরম দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল দল বিজেপির সঙ্গে পঞ্চায়েত ভোটে কোনওভাবেই আঁতাত করা যাবে না। যারা এটা করেছে তারা রাজনীতির র-টাও বোঝে না। আমরা কখনও এই ধরনের রাজনৈতিক কর্মসূচি সমর্থন করি না। যারা এরকম কাজ করতে চায় তারা যেন আমাদের পার্টিতে না থেকে অন্য পার্টিতে চলে যায়।’ কার্যত দলের নীচুতলার নেতা থেকে কর্মীদের এই বার্তা দিয়েছেন বিমানবাবু। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে গিয়েছে, এই নির্দেশ বা বার্তা আদৌ মানবেন তো দলের নেতা বা কর্মীরা। নাকি সেই সমবায়ের মতোই দেখা যাবে, দলের উঁচুতলার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রামের হাত ধরবেন বাম নেতাকর্মীরা! ওয়াকিবহাল মহলের কিন্তু ধারনা, বিমানের বার্তায় দলের উদ্বেগ ও অসহায়তা ফুটে উঠেছে। দলের নীচুতলার নেতাকর্মীরা যে আর দলের উঁচুতলার নির্দেশ মেনে চলছেন না সেটাই প্রকট হয়েছে এবং যতদিন যাবে সেটা আরও প্রকট হবে।

‘নিট কাণ্ডে যাঁরা দায়ী, তাঁদের জবাব দিতেই হবে’, ‘আরশোলা’দের বিক্ষোভকে সমর্থন জিতের

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

পটনায় পুলিশের দাগা জলকামানের মধ্যে তুমুল নাচ বিক্ষোভকারীদের, ভাইরাল ভিডিও

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘চালিয়ে যাও, পাশে আছি’, সিজিপি প্রতিবাদকে সমর্থন প্রথম হলিউড তারকা জন কুস্যাকের

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু