ED’র হয়ে বাংলার মাঠে বিজেপি, অবরোধ হাওড়া ব্রিজে

সন্দেশখালির ঘটনার জেরে এদিন বিকাল ৪টে থেকে হাওড়া ব্রিজ অব্রোধ শুরু করে বিজেপির কর্মীরা। আর তার জেরেই হাওড়া ব্রিজ স্তব্ধ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল অর্থাৎ শুক্রবার উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বসিরহাট মহকুমার(Basirhat Sub Division) সন্দেশখালি(Sandeshkhali)-১ ব্লকের ন্যাজাট থানার সরবেড়িয়া গ্রামে স্থানীয় তৃণমূল নেতা শাহাজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গণরোষের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED’র আধিকারিকদের। উন্মত্ত জনতার হাতে মারধর খেয়ে ৩জন ED আধিকারিককে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে। সেই ঘটনায় মোট ৩টি FIR দায়ের হয়েছে ন্যাজাট থানায়। তারমধ্যে ১টি FIR আবার হয়েছে ED’র আধিকারিকদের বিরুদ্ধে। পুলিশের দাবি বা অভিযোগ, শাহাজাহান শেখের বাড়ির এক কর্মচারীর অভিযোগের ভিত্তিতে সেই FIR করা হয়েছে। ওই কর্মচারীর অভিযোগ, বিনা সার্চ ওয়ারেন্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা তাঁদের হেনস্থা ও অপমান করেছেন। সেই ঘটনার জেরে এদিন বিকাল ৪টে থেকে হাওড়া ব্রিজ অব্রোধ শুরু করে বিজেপির কর্মীরা। আর তার জেরেই বিকাল ৪টে থেকেই হাওড়া ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, সন্দেশখালির ঘটনায় এদিন হাওড়া ব্রিজের পাশাপাশি বিজেপির কর্মীরা উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার ওন্দাতেও জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এতদিন ধরে তৃণমূল সহ দেশের সব বিজেপি বিরোধীগুলি কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে এজেন্সিরাজ কায়েমের অভিযোগ করছিল। তাঁদের দাবি, বিজেপির ইঙ্গিতেই দেশজুড়ে এজেন্সিরাজ চালাচ্ছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED ও CBI। বেছে বেছে বিরোধী দলের নেতানেত্রীদের টার্গেট করা হচ্ছে। তাঁদের বাড়িতে তল্লাশি করা ছাড়াও নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হচ্ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে গ্রেফতারিও।

বিরোধীদের করা সেই অভিযো কতটা সত্যি সেটা এদিন ঞ্জেই প্রমাণ করে দিল বিজেপির কর্মীরা। সন্দেশখালিতে ED আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় তাঁরা রাস্তা অবরোধ শুরু করেছে। ভাব খানা এমন যেন তাঁদেরই কোনও শাখা সংগঠনের নেতা ও কর্মীরা আক্রান্ত হয়েছেন। দেশে এর আগে কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হয়ে কোনও রাজনৈতিক দলকে মাঠে নামতে যেমন দেখা যায়নি তেমনি বিক্ষোভ-অবরোধ করতেও দেখা যায়নি। এদিনের ঘটনা কার্যত প্রমাণ করে দিল মোদি জমানায় কেন্দ্রীয় এজেন্সিগুলি কার্যত বিজেপির তাঁবেদার বাহিনীতে পরিণত হয়েছে।

মহারাষ্ট্রে ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত অন্তত ৩

আমেরিকায় চাকরি করতে গুনতে হতে পারে ১ লক্ষ ডলার! দুশ্চিন্তায় ভারতীয় পড়ুয়ারা

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

১২,০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus-এর শক্তিশালী প্রসেসরযুক্ত 5G স্মার্টফোন

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৩, চলছে উদ্ধারকাজ

গ্লাসগোয় ভারতের জোড়া সাফল্য, রুপো-ব্রোঞ্জ জিতে নজর কাড়লেন লাভপ্রীত ও সীমা

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

প্রতি বছর বাড়ছে শিবলিঙ্গের আকার! জানেন কোথায় রয়েছে রহস্যময় এই ধাম?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী