পর্ণশ্রীতে বিজেপির নির্বাচনী কার্যালয়ে হামলা, ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার তৃণমূলের ৬ জন

Share:

নিজস্ব প্রতিনিধি, বেহালাবেহালার পর্ণশ্রীতে বিজেপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। মূলত বিজেপির পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। সেই হামলার অভিযোগে তৃণমূলের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আগেই এফআইআর দায়ের হয়েছে। এবার অশান্তির ঘটনায় তৃণমূলের ছ’জনকে গ্রেফতার করল পুলিশ।

বিজেপির অভিযোগ, রবিবার (৫ এপ্রিল) দুপুরে রত্না চট্টোপাধ্যায়ের অনুগামীরা পর্ণশ্রীতে তাদের নির্বাচনী কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। ছিঁড়ে ফেলা হয় ফ্লেক্স ও ব্যানার। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে পর্ণশ্রী থানা ঘেরাও করে ধরনায় বসেন। ইন্দ্রনীল খাঁর দাবি, ‘সিসিটিভি ফুটেজে সব পরিষ্কার দেখা যাচ্ছে, তা সত্ত্বেও পুলিশ প্রথমে ব্যবস্থা নিতে চায়নি।‘

এরপর কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছন রত্না চট্টোপাধ্যায়ও। এতেই  পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রত্নাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। শেষে কোনও রকমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। তৃণমূলের পাল্টা অভিযোগ, তাঁদের পোস্টার এবং ব্যানার ছেঁড়া হয়েছে। বিজেপি সমর্থকেরাই তা করেছে। বিজেপির বিরুদ্ধে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেছেন রত্নাও। সোমবার (৬ এপ্রিল) সকালে কমিশন সূত্রে জানা গিয়েছে, পর্ণশ্রীর ঘটনায় রত্নার নামে স্থানীয় থানায় এফআইআর রুজু করা হয়েছে। ভাঙচুরে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধেও।

 

‘শুধু পিসি-ভাইপোই থাকবেন’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?