শুভেন্দুর বিরুদ্ধে মুখ খুলে বহিস্কৃত হাওড়ার দিলীপ-ঘনিষ্ট বিজেপি নেতা

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন হাওড়া সদর সাংগঠনিক জেলা সভাপতি সুরজিৎ সাহা। বুধবার বিকেলের মধ্যেই তাঁকে বহিস্কার করল বঙ্গ বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার সকালেই রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির রাজ্য নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন হাওড়া সদর সাংগঠনিক জেলা সভাপতি সুরজিৎ সাহা। বুধবার বিকেলের মধ্যেই তাঁকে বহিস্কার করল বঙ্গ বিজেপি। মূলত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সরাসরি বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্য়ায়। জানা যাচ্ছে, বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মতামত নিয়েই হাওড়া সদর সাংগঠনিক জেলা সভাপতি সুরজিৎ সাহাকে বহিস্কার করা হয়েছে। তাঁর কাছে ইতিমধ্যেই বহিস্কারের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। 

এই প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বলেন, উনি (সুরজিৎ সাহা) প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করে অন্যায় করেছেন। সকলেরই ক্ষোভ-বিক্ষোভ থাকতে পারে, কিন্তু সেটা দলের অন্দরে বলা উচিৎ ছিল। এভাবে প্রকাশ্যে বলা ঠিক হয়নি। তবে তাঁকে সরাসরি বহিস্কার করা হল কেন সেটা নিয়ে কিছু বলতে চাননি দিলীপ ঘোষ। প্রসঙ্গত এদিন হাওড়ার বিজেপি নেতা সুরজিৎ সাহা বলেছিলেন, শুভেন্দু অধিকারীর কাছে কোনও বিজেপি কর্মীকে সার্টিফিকেট নিতে হবে না। উনি তো মাত্র ৬ মাস আগে বিজেপিতে এসেছেন। ফলে তাঁকেই প্রমান করতে হবে তিনি সৎ, যেখানে শুভেন্দু অধিকারীকেই দেখা গিয়েছে ঘুষ নিতে। রাজনৈতিক মহলের অভিমত, এটা পুরাতন ও নব্য বিজেপির অন্তর্দ্বন্দ্বের পরিনাম। সুরজিৎ সাহা দিলীপ ঘোষ ঘনিষ্ট বলে পরিচিত। শুভেন্দু ঘনিষ্ট নেতা রথীন চক্রবর্তীকে দুর্নীতিগ্রস্থ বলে এদিন সকালেই তোপ দেগেছিলেন সুরজিৎ। শুভেন্দুকেও চ্যালেঞ্জ করেছিলেন সততার প্রমান দিতে। ফলে তাঁর ফল ভুগতে হল বিজেপির জেলা সভাপতিকেই।

পাশাপাশি তিনি জানান, তৃণমূলের বি-টিমের নেতৃত্বে তিনি পুরভোটে কাজ করবেন না। হাওড়া বিজেপি সূত্রে জানা যাচ্ছে, হাওড়া সদর সাংগঠনিক জেলা সভাপতি সুরজিৎ সাহা দিলীপ ঘোষ ঘনিষ্ট নেতা।  তাঁর আমলেই এই পদে আনা হয়েছিল সুরজিতকে। এই প্রসঙ্গে হাওড়ার তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় মন্তব্য করেন, বিজেপি অসভ্যের দল, এমনিতেই মানুষ তাঁদের বহিস্কার করেছে। তবুও দলের পুরোনো নেতা-কর্মীদের গুরুত্ব কমিয়ে আরও তলিয়ে যাচ্ছে বিজেপি। এবারও পুরভোটে হাওড়ায় ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস। 

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র