প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুরের মূলপাণ্ডা বিজেপি নেতা রাকেশ সিংহ গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ পর্যন্ত গ্রেফতার হলেন বিজেপি নেতা রাকেশ সিংহ। কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর ভাঙচুরের ঘটনায় নাম জড়িয়েছিল তাঁর। এর আগে রাকেশের চার সহযোগীকে গ্রেফতার করা হয়েছিল। প্রদেশ কংগ্রেস অফিসে ভাঙচুরের পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন রাজীব। মঙ্গলবার রাতে কলকাতার ট্যাংরা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

এর আগে এই ঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছিল চারজনকে। চারজনের বিরুদ্ধেই প্রদেশ কংগ্রেসের সদর দফতরে ভাঙচুর চালানোর অভিযোগ ছিল। ধৃতদের মধ্যে ছিলেন রাকেশের ছেলে শিবম সিংহও। এ ছাড়াও গ্রেফতার হয়েছিল রাকেশ ঘনিষ্ঠ বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্ত। কিন্তু বহু চেষ্টাতেও পাওয়া যায়নি রাকেশ সিংহকে। তিনি যেন কর্পূরের মতো উবে গিয়েছিলেন। অবশেষে পাঁচদিন পলাতক থাকার পর মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বুধবার শিয়ালদহ আদালতে হাজির করানো হবে রাকেশকে। গ্রেফতার করে পুলিশ ভ্যানে তোলার সময়ও রাকেশকে স্লোগান দিতে শোনা যায় ‘নরেন্দ্র মোদি জিন্দাবাদ’।

কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতরে বিজেপি কর্মীদের তাণ্ডবে গত শুক্রবার উত্তাল হয়ে উঠেছিল কলেজ স্কোয়ার। রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়্গের মতো কংগ্রেস নেতাদের ছবিতে কালি লেপে দেওয়া হয়েছিল। এই ঘটনায় মূল অভিযোগের আঙুল ওঠে বিজেপি নেতা রাকেশ সিংহের দিকে। তাণ্ডবের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাকেশ ঘনিষ্ঠ তিন জনকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে শিবমকে গ্রেফতার করা হয়।

প্রদেশ কংগ্রেসের সদর দফতরে হামলার পরপরই রাকেশ সিংহের নামে এফআইআর দায়ের করা হয়। একাধিক ধারায় মামলা দায়ের হয় বিজেপি নেতার নামে। তার মধ্যে রয়েছে অস্ত্র আইন-সহ একাধিক ধারা। এন্টালি থানায় মামলা দায়ের করা হয়েছিল। এই বিষয়ে রাজ্য বিজেপির বক্তব্য জানতে চেয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর কাছে খোলা চিঠি লেখেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সেই সঙ্গে সমস্ত ঘটনা জানানো হয় নবান্নে। রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবকে ইমেল করে গোটা ঘটনা জানিয়ে তাঁদের সঙ্গে দেখার করার অনুরোধ করে কংগ্রেস নেতৃত্ব। এরপরই মাঠে নামে পুলিশ। শুরু হয় তদন্ত। তাতেই উঠে আসে বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্তর নাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে রাকেশের খোঁজে তাঁর বাড়িতেও যান তদন্তকারীরা। কিন্তু রাকেশ বাড়িতে ছিলেন না। এর পরেই গ্রেফতার করা হয় রাকেশ-ঘনিষ্ঠ ওই তিন জনকে।

যদিও সমস্ত ঘটনার সূত্রপাত বুধবার ‘ভোটার অধিকার যাত্রায়’ আরজেডি এবং কংগ্রেসের একটি যৌথ সমাবেশে বছর কুড়ির এক তরুণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর মাকে নিয়ে কিছু অশালীন মন্তব্য করেন। সেই সময় রাহুল বা তেজস্বী কেউ মঞ্চে উপস্থিত ছিলেন না। এদিকে এই ঘটনার প্রতিবাদে শুক্রবার পটনায় কংগ্রেস অফিসের বাইরে বিজেপি কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। এরপর দু’পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। বিজেপি এবং কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তাল হয়ে ওঠে বিহারের দ্বারভাঙ্গা। তার আঁচ ছড়ায় কলকাতাতেও।

অভিযোগ, শুক্রবার সকাল সওয়া ১১টা নাগাদ প্রদেশ কংগ্রেস দফতরে রাকেশের নেতৃত্বে একদল সমর্থক বিজেপির পতাকা হাতে ঢুকে পড়েন। রাকেশ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা প্রতীক পান্ডে। আক্রমণ, ভাঙচুড় চলে। বিধান ভবনের বাইরে ঝোলানো কংগ্রেস নেতা রাহুল গান্ধির ছবিতে কালি লেপে দেন বিজেপির লোকজন। তার পর ভেতরে ঢুকে চলে তাণ্ডব। সেই সময় কংগ্রেসের দফতরে বিশেষ কেউ ছিলেন না। গেটের বাইরে কংগ্রেস নেতাদের ছবিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পোড়ানো হয় পতাকাও।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি