নির্বাচন কমিশনকে নিজের স্বার্থে ব্যবহার করেছে বিজেপি, তোপ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচন কমিশনকে নিজের স্বার্থে ব্যবহার করছে বিজেপি। সোমবার রাজ্যের ডিজি রাজীব কুমারকে সরানোর খবর প্রকাশ্যে আসার পরই বিজেপিকে এই ভাষাতেই আক্রমণ করল তৃণমূল।

এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠক করে কুণালবাবু অভিযোগ করেন, ‘বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে নিজের স্বার্থে ব্যবহার করছে বিজেপি। নির্বাচন কমিশনে শীর্ষ প্রতিনিধিকে সরিয়ে নিজেদের লোক বসানোর ব্যবস্থা করেছে বিজেপি। ওরা (বিজেপি) নিজেদের এজেন্ডা অনুযায়ী কাজ করছে। ভোট ঘোষণা হওয়ার পরই দেখা গেল, ডিজিকে সরিয়ে দেওয়া হল। বিজেপি আসলে এই ধরনের সংস্থাকে দখল করে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।‘

উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বর মাসে রাজীব কুমারকে ডিজি হিসাবে নিয়োগ করা হয়েছিল। সোমবার নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, ডিজি রাজীব কুমারকে নির্বাচন সংক্রান্ত কাজ থেকে সরিয়ে দিতে হবে। নির্বাচন সংক্রান্ত কোনও কাজে তিনি থাকতে পারবেন না। নতুন ডিজি হিসাবে কাউকে নিয়োগ করার আগে দায়িত্ব সামলাবেন রাজ্য পুলিশের কোনও সিনিয়র অফিসার। ভোটের আগে এভাবে ডিজিকে সরিয়ে দেওয়ার ঘটনা নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। এর আগে দুবার রাজীব কুমারকে তাঁর পদ থেকে সরানো হয়েছিল। ২০১৬ সালে রাজীব কুমার যখন কলকাতার পুলিশ কমিশনার ছিলেন, তখন তাঁকে সরানো হয়েছিল। পাশাপাশি ২০১৯ সালে ভোট ঘোষণার পর রাজীবকে ডেপুটেশনে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫