মহেশতলায় বাড়ির ভিতরে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ একই পরিবারের ৫ জন

তিন সন্তান-সহ এক দম্পতি অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মহেশতলা রবীন্দ্র নগর এলাকার একটি বাড়ি। বুধবার সকালে এই বিস্ফোরণের জেরে অগ্নিদগ্ধ হয়েছেন ৫ জন।  যারা অগ্নিদগ্ধ হয়েছেন তারা একই পরিবারের বলে জানা গিয়েছে।  তিন সন্তান-সহ এক দম্পতি অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের অবস্থা গুরুতর। প্রত্যেককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণের ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। বিস্ফোরণের তীব্রতায় ঘরের অ্যাসবেস্টসের ছাউনি উড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে ফরেন্সিক দল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্রনগর থানা এলাকার ওই বাড়িতে বুধবার সকালে ঘুমিয়েছিলেন সন্দীপ যাদব, তাঁর স্ত্রী রানি এবং তাঁদের তিন সন্তান। তিন সন্তানের বয়স যথাক্রমে ১১, ৭ এবং ৬ বছর। আচমকা বিস্ফোরণের জেরে সকলেই অগ্নিদগ্ধ হয়ে ঝলসে যান। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, যে ঘরের দরজা খুলে ছিটকে যায়। ঘরের মধ্যে যে সিলিং ফ্যান ছিল তা দুমড়ে-মুচড়ে যায়।

অন্যদিকে এই ঘটনার খবর দেওয়া হয় রবীন্দ্রনগর থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের তরফে আনা হয় অ্যাম্বুলেন্সও। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। পুলিশের দাবি, সকালে ঘরে চা বানানোর জন্য স্টোভ জ্বালাত বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিক করে ভেপার ক্লাউড তৈরি হয়েছিল ঘরের মধ্যে। সেই অবস্থায় স্টোভ জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!

ধনতেরাসকে কেন ‘ধন ত্রয়োদশী’ বলা হয়? জানুন এই নামকরণের রহস্য!

বাতের ব্যথায় ওষুধও ব্যর্থ? রিউমাটয়েড আর্থ্রাইটিসে মিলবে সমাধান!

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক