পাড়ায় পাড়ায় ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাড়ায় পাড়ায় ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে একাধিক বেসরকারি ব্লাড ব্যাঙ্ক। শুক্রবার মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত।

রক্ত সংগ্রহ ও বণ্টনে একাধিক অনিয়মের অভিযোগে রাজ্যের ১১টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর। সেই তদন্ত চলাকালীন বাইরে স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করে রক্ত সংগ্রহে নিষেধাজ্ঞা জারি করা হয়। স্বাস্থ্য দফতরের এই নির্দেশিকাকেই চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় সংশ্লিষ্ট ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ। মামলার শুনানিতে শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাও রাজ্য সরকারের কাছে জানতে চান, তদন্ত বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। আগামী ১৪ অগস্টের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোের্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ১৯ অগস্ট। গত ১ অগস্ট রাজ্য স্বাস্থ্য দফতরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল একটি নির্দেশিকা জারি করে জানায়, বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাঙ্কে আকস্মিক পরিদর্শনে একাধিক অনিয়ম ধরা পড়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ১১টি ব্লাড ব্যাঙ্ক আর বাইরে রক্তদান শিবির আয়োজন করে রক্ত সংগ্রহ করতে পারবে না।

আরও পড়ুনঃনবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

স্বাস্থ্য দফতর সূত্রে অভিযোগ, নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রক্ত সংগ্রহ, শিবির পরিচালনায় সরকারি নিয়ম লঙ্ঘন এবং প্রয়োজনীয় অনুমতি ছাড়াই লোহিত রক্তকণিকা ও প্লাজমা ভিন্নাজ্যে পাঠিয়ে ব্যবসা করার মতো গুরুতর অভিযোগের তদন্ত চলছে। তবে সংশ্লিষ্ট ব্লাড ব্যাঙ্কগুলিকে নিজেদের হাসপাতাল বা প্রতিষ্ঠানের ভিতরে সরকারি নিয়ম মেনে প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে রক্ত সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সোনারপুর, এন্টালি, যোধপুর পার্ক, আলিপুর রোড, পদ্মপুকুর, বেলেঘাটা, হাওড়া, কৃষ্ণনগর, রায়গঞ্জ, পূর্ব বর্ধমান ও অন্ডালের ১১টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক। তদন্তের রিপোর্টের উপরই নির্ভর করবে পরবর্তী সিদ্ধান্ত।

বিসর্জনের পর গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তুলতে গিয়ে মৃত্যু প্রবীণ বিজেপি নেতার

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

মঞ্চে সাজানো হয়েছিল রাজা হরিশ্চন্দ্রের ছেলের চিতা, আগুনে ঝলসে গেলেন ১০ জন

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে

ব্যাগে লুকনো কোটি টাকার মার্কিন ডলার, কলকাতা বিমানবন্দর থেকে আটক দুই যাত্রী

সৌদি আরবে চলতি বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশি-সহ ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মাথা নীচে, পা উপরে! পুলিশ কর্মীর ‘আজব নিদ্রার’ ভিডিয়ো ভাইরাল, তাজ্জব নেটপাড়া

ফিলিপসের চওড়া ব্যাটের উপর ভর করে ভারতকে ২২৬ রানের টার্গেট নিউজিল্যান্ডের

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১ ভারতীয়, জখম আরও ২

‘আগামী ৩০ বছর ক্ষমতাতে ফিরতে পারবেন না,’ রাহুলকে খোঁচা শাহের

মায়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার