নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্নের পর এবার বদলে গেল রবীন্দ্র সদনের পরিচিত ফলকের রঙ। দীর্ঘদিনের নীল-সাদা সরিয়ে সেখানে দেখা গেল গেরুয়া রঙ। এই পরিবর্তন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে আলোচনা। বৃহস্পতিবার এই পরিবর্তনের কাজ সম্পন্ন হয়। নন্দনের সামনে থাকা এই ফলকটির দূর থেকেই স্পষ্ট দেখা যায়। বহু বছর ধরে এটি নীল-সাদা রঙে ছিল। এবার সেই পরিচিত রঙের জায়গায় এসেছে গেরুয়া।

শুধু প্রধান ফলক নয়, রবীন্দ্র সদন চত্বরের বিভিন্ন মঞ্চ, উদ্যান এবং প্রেক্ষাগৃহের সামনে থাকা একাধিক নামফলকের রঙও পরিবর্তন করা হয়েছে। ২০১৬ সালে সংস্কারের সময় তৎকালীন সরকারের উদ্যোগে যে ফলকগুলি তৈরি হয়েছিল, সেগুলিও নতুন রঙে সাজানো হয়েছে। তবে এই পরিবর্তনকে শুধুই বাহ্যিক বলে মনে করছেন সাংস্কৃতিক জগতের অনেকেই। তাঁদের বক্তব্য, ফলকের রং বদলালেও শিল্পচর্চা বা সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর তার কোনও প্রভাব পড়বে না। একজন শিল্পীর কথায়, ‘সরকার বদলায়, কিন্তু শিল্প ও সংস্কৃতির ধারাবাহিকতা একই থাকে।’

আরও পড়ুন: রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, চারটি নতুন এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

এর আগে রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নের নামফলকের রঙও পরিবর্তন করা হয়েছিল। তখনও নীল-সাদার পরিবর্তে গেরুয়া রঙ ব্যবহার করা হয়। তবে পুরো ভবনের রঙ বদলানো হয়নি। কেবলমাত্র ‘নবান্ন’ লেখা ফলকটিই নতুন রঙে রাঙানো হয়েছিল।

LIC-এর আকর্ষণীয় পলিসিতে ৫ বছরের প্রিমিয়ামেই মিলবে আজীবন সুদ!

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষককে গণধোলাইয়ের পর মাদ্রাসায় আগুন ধরালেন স্থানীয়রা

নিউটাউনের ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক বাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

তারেকের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের সঙ্ঘাত চরমে, ফের বাংলাদেশে অভ্যুত্থান?

চৌকিতে পড়ে রয়েছে স্ত্রীর নিথর দেহ, পাশেই ঝুলছে স্বামী, কালনায় দম্পতির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

OBC জট কাটতেই পুলিশ নিয়োগে নয়া বিপত্তি, ১২ হাজার কনস্টেবল নিয়োগ নিয়ে কী বলল হাইকোর্ট?

ধেয়ে আসছে রাক্ষুসে টাইফুন চাম্পি, তাইওয়ানে বন্ধ স্কুল-কলেজ-অফিস-বিমান পরিষেবা

ফ্রান্স-কলম্বিয়ার পর এবার জার্মানিতেও পথে জেন জি-রা, ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক

‘বাঈজীদের নাচ-গান চলবে না’, সুনামগঞ্জে মহিলা শিল্পীদের বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের

চোরবাগানের প্রতিমা নিরঞ্জন হবে শনিবার, সিটের নির্দেশে খোলা হচ্ছে না মণ্ডপ

‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের