চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একাদশ শ্রেণির সেমেস্টার পরীক্ষার দিনক্ষণ প্রকাশ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

নিজস্ব প্রতিনিধি : একাদশ শ্রেণির সেমেস্টার পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথম সেমেস্টারের পরীক্ষা শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় সেমেস্টার পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৩ মার্চ থেকে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, প্রথম সেমেস্টারের পরীক্ষা শুরু হবে দুপুর ৩টে নাগাদ। চলবে বিকেল ৪টে ১৫ মিনিট পর্যন্ত। পরীক্ষার সময়সীমা রাখা হয়েছে এক ঘণ্টা ১৫ মিনিট। তবে ভিজুয়াল আর্টস, মিউজিক ও বৃত্তিমূলক বিষয়গুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে পড়ুয়ারা সময় পাবেন ৪৫ মিনিট। অর্থাৎ সেক্ষেত্রে পরীক্ষা শুরু হবে বিকেল তিনটের সময়। শেষ হবে ৩টে ৪৫ মিনিটে। সংসদের তরফে জানানো হয়েছে, প্রথম সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হবে। তবে সেক্ষেত্রে পরীক্ষার সময়সীমার কোনও পরিবর্তন হবে না। প্রয়োজনে প্রথম সেমেস্টারের পরীক্ষাসূচি বদল করা হতে পারে বলে সংসদের তরফে জানানো হয়েছে।

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হবে আগামী বছর ৩ মার্চ থেকে। পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ। দ্বিতীয় সেমেস্টারের প্রতিটি বিষয় পরীক্ষা হবে দুই ঘণ্টা ধরে। উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষ থেকে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া শুরু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

 

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ