ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার পথে নিখোঁজ পুরকর্মীর দেহ উদ্ধার

মঙ্গলবার নগ্ন অবস্থায় ওই প্রৌঢ়কে উদ্ধার করে পুলিশ। ওইদিন হাসপাতালে মৃত্যু হয় ৫৫ বছর বয়সী পুরকর্মীর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন দিন নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিলল বরানগর পুরসভার কর্মী আবির হাড়ির। শনিবার ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার পথে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ওই প্রৌঢ়। মঙ্গলবার নগ্ন অবস্থায় ওই প্রৌঢ়কে উদ্ধার করে পুলিশ। ওইদিন হাসপাতালে মৃত্যু হয় ৫৫ বছর বয়সী পুরকর্মীর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্ক থেকে টাকা তোলার জন্য শনিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন আবির হাড়ি। বরানগর পুরসভার কর্মী ছিলেন তিনি।  পুরসভায় সরকারি নিরাপত্তারক্ষীর কাজ করতেন। শনিবার বরানগর পুরসভার কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে ৭০ হাজার টাকা তুলে বাড়ি ফিরিছিলেন আবির হাড়ি। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে ওই প্রৌঢ়কে নগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে ভিড় জমে যায় ঘটনাস্থলে। ঘটনার খবর দেওয়া হয় বরানগর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে পুলিশ। আবির হাড়িকে উদ্ধার করে চিকিৎসার জন্য কামারহাটির সাগর দত্ত হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এদিকে নিখোঁজ আবির হাড়ির পরিবারের তরফে থানায় মিসিং ডায়েরি করা হয়। মৃত ব্যক্তির পরিবারের তরফে দাবি করা হয়, আবির হাড়িকে খোঁজাখুঁজি করতে তাঁরা কামারহাটির সাগর দত্ত হাসপাতালে পৌঁছলে সেখানে হদিশ মেলে তাঁর। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ। কীভাবে পুরসভার কর্মীর মৃত্যু হল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। কেউ তাঁকে খুন করে ফেলে রেখে গিয়েছে নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

কন্নড় অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩৩ বছরের যুবকের দেহ, তদন্তে পুলিশ

হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা