ফলের পেটিতে বোমা, দুষ্কৃতীদের ছক বানচাল করল কলকাতা পুলিশ

গভীর রাতে ২ টি ফলের পেটি উদ্ধার করা হয়। তার মধ্যে লুকানো ছিল ১১ টি তাজা বোমা। এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে বোমা গুলি উদ্ধার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতায় উদ্ধার হল বোমা (Bomb)। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশি তৎপরতায় উদ্ধার করা হয়েছে বোমা গুলি। বানচাল করা হয়েছে দুষ্কৃতীদের নাশকতার ছক। ধৃতের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ (Police)। 

কলকাতার তিলজলা রোডের বেনিয়াপুকুরের ঘটনা। ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। শুক্রবার গভীর রাতে ২ টি ফলের পেটি উদ্ধার করা হয়। তার মধ্যে লুকানো ছিল ১১ টি তাজা বোমা। এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে বোমা গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে এই এলাকা ঘিরে ফেলে কলকাতা পুলিশের বাহিনী। একটি পরিত্যক্ত বাড়িতে ফলের ট্রের মধ্যে ছিল লুকানো তাজা বোমা। জানা গিয়েছে, গভীর রাতের বিশেষ অভিযানে উপস্থিত ছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই বোমার খবর পেয়েছিল পুলিশ। তারপরেই চালানো হয় বিশেষ অভিযান। ওই ধৃতের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। 

জানা গিয়েছে, সম্প্রতি দক্ষিণ দমদমে বিস্ফোরক আইনে একটি মামলা রুজু করা হয়েছিল। তারই তদন্তে নেমে ১ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করা হয়। আর জিজ্ঞাসাবাদ করেই এই বোমার কথা জানতে পারে পুলিশ। তারপরেই চালানো হয় বিশেষ অভিযান। আর তাতেই মেলে সাফল্য। সূত্রের খবর, পরিত্যক্ত ওই বাড়িতে বানানো হত বোমা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাওয়া হচ্ছে, এই ঘটনায় আরও কে বা কারা জড়িত। 

রক্তে প্লেটলেট কমেছে? প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে ডায়েটে রাখুন এই ৮ সুপারফুড

১৭ অগস্ট সূর্যের সিংহ রাশিতে প্রবেশ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা..

বাড়ির দেওয়ালে ভুলেও রাখবেন না ফটো ফ্রেমগুলি, নেমে আসবে চরম বিপদ

১১ অগস্ট থেকে বদলাবে ভাগ্যের চাকা? শুক্রের গোচরে রাজযোগ ৩ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফল: ঠিকমতো খাওয়া-দাওয়া করুন, স্বাস্থ্যের সমস্যা বাড়বে, অর্থপ্রাপ্তি হবে…

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই