বুস্টার ডোজ চাই? উড়ো ফোন হইতে সাবধান! সতর্কতা কলকাতা পুলিশের

ভারতে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। দেশজুড়ে কার্যত তাণ্ডব চালাচ্ছে করোনা ও তাঁর নয়া প্রজাতি ওমিক্রন

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। দেশজুড়ে কার্যত তাণ্ডব চালাচ্ছে করোনা ও তাঁর নয়া প্রজাতি ওমিক্রন। এর মাঝেই হাতিয়ার হিসেবে উঠে এসেছে বুস্টার ডোজ। এই ডোজ আপাতত দেওয়া শুরু হয়েছে ষাটোর্দ্ধ ব্যক্তি ও প্রথম সারির করোনা যোদ্ধাদের। কিন্তু করোনার সংক্রমণের গ্রাফ বাড়ায় চিন্তায় আমজনতা। তাই এদিক-ওদিক বুস্টার ডোজের খোঁজ চালাচ্ছে সাধারণ মানুষ। আর সেই সুযোগকে কাজে লাগাচ্ছে প্রতারকরা। আচমকাই স্বাস্থ্য দফতরের নাম করে উড়ো ফোন আসছে, যাতে বলা হচ্ছে বুস্টার ডোজ চাই? উত্তরে হ্যাঁ বললে, স্লট বুক করার জন্য লিঙ্ক আসছে ফোনে। যাতে ক্লিক করে ওটিপি নম্বর বলতেই গায়েব সমস্ত টাকা।

তাই সাবধান হয়ে যান। এমনই সতর্কবার্তা দিল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ দমন শাখা) মুরলীধর শর্মা একটি টুইট বার্তায় লিখেছেন, ‘প্রতারকরা জনসাধারণকে ঠকানোর নতুন উপায় বের করেছেন। ফোন বা মেসেজ করে বুস্টার ডোজ দরকার কি না তা জিজ্ঞাসা করা হচ্ছে। উত্তর হ্যাঁ হলে, একটি লিঙ্ক পাঠানো হচ্ছে এবং লিঙ্কটিতে ক্লিক করার পরে ওটিপি চাওয়া হচ্ছে। আপনারা সতর্ক থাকুন, এটি আপনার টাকা হাতিয়ে নেওয়ার একটি চক্রান্ত। এ রকম ফোন বা মেসেজ এলে কোনও লিঙ্ক ডাউনলোড করবেন না এবং ওটিপি শেয়ার করবেন না।’

মুম্বই ও দিল্লিতে এই ঘটনা ঘটেছে। সেই ঘটনা যাতে তিলোত্তমায় না ঘটে তাই আগেভাগেই সতর্ক করছে কলকাতা পুলিশ।

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের হাজিরায় কড়াকড়ি, IN-OUT দু’সময়েই ফেস বায়োমেট্রিক বাধ্যতামূলক

ফখরের দুরন্ত শতরান, ২৪ বছর পর ভারতের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান

ক্রিকেটের বাইরে বেসবলেও বাজিমাত, পুরস্কারের ৯৪ লক্ষ দান করে নজির গড়লেন হার্দিক

শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সিঁড়ি ভেঙে ডেলিভারি, দরজায় পৌঁছতেই অর্ডার বাতিল! তারপর…

গলায় ছুরি ধরে হাত-পা চেপে মহিলাকে ধর্ষণের অভিযোগ! ধৃত ১, মূল অভিযুক্তকে খুঁজছে পুলিশ

থার গাড়িই ছিল টার্গেট! ১৫টি চাকা চুরি করে ধরা পড়ল MBA পড়ুয়া

বাবার মৃত্যুতে নেই হেলদোল, পাপারাজ্জিদের সঙ্গে অশ্লীল আচরণ সঞ্জয় গুপ্তের মেয়ের, ভিডিও ঘিরে বিতর্ক

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

মাত্র ১০ মিনিটেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা! ফের যুদ্ধের আশঙ্কা?

Gen Z-দের আন্দোলনে উত্তাল জার্মানি! পুলিশের সঙ্গে সংঘর্ষ, ফ্রাঙ্কফুর্টে চলল ভাঙচুর-লুটপাট

মণিপুরে ফের রক্তাক্ত সংঘর্ষ, গুলির লড়াইয়ে নিহত ৩ কুকি যুবক