বউবাজার বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত খালিদের মুক্তির ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বউবাজার বিস্ফোরণকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি মহম্মদ খালিদের মুক্তি নিয়ে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সোমবার সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতি বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ। জানা গিয়েছে, রাজ্যের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে আদালত।

১৯৯৩ সালে  ১৬ মার্চ গভীর রাতে কলকাতার ২৬৭ নম্বর বিপিন বিহারী গঙ্গোপাধ্যায় সরণির বাড়িতে আচমকাই বিস্ফোরণ হয়। আর তাতে প্রাণ হারান ৬৯ জন। এই  ঘটনার মূল অভিযুক্ত রশিদ খানের ছায়াসঙ্গী ছিল খালিদ।  তাই এই ঘটনায় খালিদকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তবে জেল বন্দি হওয়ার পর থেকেই মুক্তির জন্য বারবার তিনি আদালতের দ্বারস্ত হয়েছিলেন। কিন্তু তাতে মেলেনি সুরাহা। বারবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।

খালিদ বারবার আদালতে দাবি করেছিলেন তিন দশক ধরে জেলবন্দিতে কিছু চারিত্রিক পরিবর্তন  হয়েছে। তাতে আদালত জানিয়েছিল ১৫ দিনের জন্য খালিদকে মুক্তি দেওয়া যেতে পারে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় নিহতদের পরিবার।  আর সেই প্রেক্ষিতে খালিদের জামিনের ওপর স্থগিতাদেশ দিল আদালত। এরফলে জেলেই থাকতে হবে  খালিদকে। আগামী ২৪ জুন হবে এই মামলার পরবর্তী শুনানি। তবে  কবে জেল থেকে মুক্তি পাবেন তা এখন অধরাই।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান