সম্পত্তি হাতাতে ভাইকে পিটিয়ে খুন, নিউটাউনের বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ

আরও অভিযোগ, এক দিদির বর ভাইকে রীতিমতো বেল্ট দিয়ে মারধর করাতেই মৃত্যু হয়েছে ভাইয়ের। সম্পত্তি হাতানোর লোভেই ভাইকে এভাবে খুন করেছে দিদির বলে অভিযোগ এলাকাবাসীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে শোরগোল। ঘটনাটি ঘটেছে, নিউটাউনের গোবিন্দ নগরে। অভিযোগ, গরমে পাখার তার খুলে পাখা চালাতে বাধা দেওয়ায় মৃত্যু হয়েছে ব্যক্তির। আর ভাইয়ের মৃত্যুর কারণ হিসেবে অভিযুক্ত করা হয় দুই দিদিকে এবং এলাকাবাসীদের ক্ষোভে পরে ব্যপক মারধর করা হয় তাঁদের। এই নিয়েই রবিবার সরগরম হয়ে রয়েছে নিউটাউন গোবিন্দ নগরের দ্বিতীয় লেনের ওই এলাকা। ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ। ঘটনাটির বর্ণনা অনুযায়ী, নিউটাউন (New Town) থানা এলাকার গোবিন্দ নগরের দ্বিতীয় লেনের বাসিন্দা আশিস রায়। তিনি বিবাহিত ছিলেন। কিন্তু স্ত্রীর উপর অত্যাচার করে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।

এর পর আশিস মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পৈতৃক বাড়িতে একাই বসবাস করতেন। শুধু তাঁকে রান্না করে দেওয়ার জন্যে একজন কর্মী ছিল। দুই দিদি বিয়ের পর শ্বশুরবাড়ি চলে গিয়েছেন। তবে মাসের ভাড়ার টাকা তুলতে আসেন তাঁরা, কারণ তাঁর বাড়িতে রয়েছে একাধিক ভাড়াটে। আর ঘটনার দিন ভাড়ার টাকা নিতে এসেই দিদিরা ভাইয়ের উপর অত্যাচার চালায় বলে দাবি এলাকার মানুষজনের। আরও অভিযোগ, এক দিদির বর ভাইকে রীতিমতো বেল্ট দিয়ে মারধর করাতেই মৃত্যু হয়েছে ভাইয়ের। সম্পত্তি হাতানোর লোভেই ভাইকে এভাবে খুন করেছে দিদির বলে অভিযোগ এলাকাবাসীর। এরপর গত শুক্রবার আশিসকে খাবার দিতে ডাকাডাকি করার পরও দরজা কেউ খোলেননি। অতএব খাবারকর্মী তাঁর খাবার দরজার সামনে রেখেই চলে যান।

রবিবার সকালে এসে ফের ডাকাডাকি করলেও দরজা না খোলায় ওই কর্মী এলাকার বাসিন্দাদের খবর দেয়। এবং পাড়ার বাসিন্দারা সেখানে পৌঁছে দরজা খুলে দেখে খাটের উপরে আশিস মরে পড়ে রয়েছে। আর যে ঘরে আশীষের মৃতদেহ পাওয়া যায়, সেই ঘরের পাখার তার কাটা ছিল। এরপরই এলাকাবাসী খবর দেয় নিউটাউন থানায়। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ওই বাড়িতে ছুটে দুই দিদি। এবং ক্ষুব্ধ এলাকাবাসী তখন দুই বোনকে ধরে ব্যাপক মারধর (Lynching) করে। অবশেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন। বর্তমানে নিউটাউন থানার পুলিশ সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি