নিউটাউনের বাড়ি থেকে বিএসএফ জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি : নিউটাউনে বিএসএফ (BSF) জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। সোমবার সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে। মৃতের নাম সূর্যকান্ত দাস (৩৮)। পরিবারের লোকেরাই প্রথমে দেহটি দেখতে পান বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, নিউ টাউনের শুলংগুড়ি এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ওই বিএসএফ জওয়ান। ওই বাড়িতেই বিএসএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। একমাস আগে বাড়িটি ভাড়া নিয়েছিলেন সূর্যকান্ত দাস। তিনি ওড়িশার বাসিন্দা। কর্মসূত্রে এখানে থাকতেন। পুলিশ সূত্রে খবর, পরিবারে সদস্যদের উদ্দেশ্যে সুইসাইড নোটও লিখেছে বলে জানা গিয়েছে। সেই সুইসাইড নোট সে পরিবারের কাছেও পাঠিয়েছিল। সোমবার ভাড়া বাড়িতে আসেন পরিবারের সদস্যরা। তাঁরাই এসে ঝুলন্ত দেহ দেখতে পায়। তারপরেই দ্রুত খবর দেওয়া হয় ইকোপার্ক থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন পুলিশ ও বিএসএফ আধিকারিকরা। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

সুইসাইড নোট দেখে পুলিশের প্রাথমিক অনুমান, কোনও মানসিক অস্থিরতা ছিল ওই জওয়ানের। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না এলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না বলে জানিয়েছে পুলিশ। সুইসাইড নোটে কী লেখা রয়েছে, সেই বিষয়ে কিছু জানায়নি পুলিশ। তবে ঘচনার তদন্তে নেমে বিএসএফ আধিকারিক এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। কেব তাঁকে শেষ দেখা গিয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫