পিছোচ্ছে না উপনির্বাচনের দিন, বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা কমিশনের

আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে আগামী ১৬ এপ্রিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পিছোচ্ছে না উপনির্বাচনের দিন, নির্ধারিত দিনেই হবে ভোট গ্রহণ। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। এদিন রাজ্যের আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এই দুই কেন্দ্রের নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেওয়া হল নির্বাচন কমিশনের তরফে। বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ অর্থাৎ ভোট গণনা হবে আগামী ১৬ এপ্রিল। পাশাপাশি বৃহস্পতিবার থেকেই প্রার্থীপদের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

এর আগে ১২ মার্চ নির্বাচন কমিশন দুই কেন্দ্রের নির্ঘণ্ট প্রকাশ করেছিল। নির্ঘন্ট জানালেও সেই সময় বিজ্ঞপ্তি জারি করেনি। সেখানেও ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিন হিসাবে ১২ এপ্রিল জানানো হয়েছিল। কিন্তু যেহেতু সেই সময় উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে তাই রাজ্য সরকারের তরফে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছিল ভোট পিছিয়ে দেওয়ার জন্য। কিন্তু রাজ্যের আবেদন মানেনি কমিশন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয় ভোট পিছনো সম্ভব নয়। আর সেই দিনকেই ধার্য করে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন।

প্রসঙ্গত, ২০২১ সালে নভেম্বর মাসের ৪ তারিখে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয়েছিল পঞ্চায়েত মন্ত্রীর। সুব্রত মুখোপাধ্যায় বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। অন্য দিকে, আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ বাবুল সুপ্রিয় গত বছর  সেপ্টেম্বর মাসে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। জোড়াফুল শিবিরে যোগ দেওয়ার পর সাংসদ পদ থেকে ইস্তফা দেন বাবুল। ফলে এই দুই কেন্দ্রেই পুনরায় ভোট করতে হচ্ছে নির্বাচন কমিশনকে।

আটক তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

‘ওয়ার্ক ফ্রম ক্যামেল’! সাহারা মরুভূমিরতে উটের পিঠে বসেই অফিস মিটিং সারলেন যুবক

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের