এক বছরের শিশুকন্যাকে খুন, দম্পতির ফাঁসির সাজা খারিজ করল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত অন্ধ্রপ্রদেশের এক দম্পতির ফাঁসির সাজা খারিজ করল কলকাতা হাইকোর্ট। পরিবর্তে দেওয়া হল যাবজ্জীবন কারাদণ্ড। খুনের দায়ে দোষী সাব্যস্ত দম্পতিকে কমপক্ষে ৪০ বছরের সশ্রম কারাদণ্ডের ঘোষণা করেছে বিচারপতির বেঞ্চ।

মামলাটির বিচারের দায়িত্বে ছিলেন বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। দোষী সাব্যস্ত হওয়া দম্পতির নাম শেখ হাসিনা সুলতানা এবং শেখ ভান্নুর শাহ। তারা কলকাতা হাইকোর্টে ফাঁসির সাজা রদের জন্য আবেদন জানিয়েছিলেন। এই মামলাটি বিরলের মধ্যে বিরলতমের মধ্যে পড়ে না একথা জানিয়ে ডিভিশন বেঞ্চ তার সাম্প্রতিক রায়ে বলেছে, “মামলার তথ্য এবং পরিস্থিতি বিবেচনা করার পর আমাদের মনে হয়নি যে এটি এমন কোনও মামলা যেখানে শাস্তি হিসাবে শুধুমাত্র মৃত্যুদণ্ডই দেওয়া যেতে পারে। তাই পূর্বে আলোচিত মামলার সম্পূর্ণ তথ্য এবং পরিস্থিতি বিবেচনা করে আমরা আবেদনকারীদের মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিচ্ছি।”

বিচারপতি মহম্মদ শাব্বার রশিদীর সমন্বয়ে গঠিত বেঞ্চ জানিয়েছে যে আপিলকারীদের বয়স এবং অন্যান্য পরিস্থিতি বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ হবে তাদের গ্রেফতারের তারিখ থেকে ৪০ বছর পর্যন্ত কোনওরকম অব্যাহতি ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড। সরকারপক্ষের দায়ের করা মামলায়, দোষী সাব্যস্ত হওয়া দম্পতি শেখ হাসিনা সুলতানা এবং শেখ ভান্নুর শাহ সেকেন্দ্রাবাদে ২০১৬ সালের জানুয়ারি মাসে শিশুটিকে হত্যা করে। তারপর দেহটি একটি ব্যাগে ভরে হাওড়াগামী ফলকনুমা এক্সপ্রেসে রেখে আসে।

২০১৬ সালের ২৪ জানুয়ারি হাওড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে শিশুটির দেহভর্তি ব্যাগটি উদ্ধার করা হয়। যার ফলে একটি খুনের মামলা শুরু হয়। ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে জানায় যে এই মামলা ১৯৭৩ সালের ফৌজদারি কার্যবিধির বিধান অনুসারে হাওড়া আদালতের বিচারযোগ্য। ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি হাওড়ার ফাস্ট ট্র্যাক কোর্ট কর্তৃক দু’জনের দোষী সাব্যস্তকরণের বিষয়টি নিশ্চিত হয়। সেখানেই ফাঁসির নির্দেশ দেওয়া হয়। এরপর কলকাতা হাইকোর্টে দম্পতির আইনজীবী ফাঁসির সাজা রদ করার আবেদন জানায়। হাইকোর্টে সাজা কমানোর সময় ডিভিশন বেঞ্চ উল্লেখ করে যে শেখ ভান্নুর বয়স প্রায় ৩৭ বছর এবং হাসিনা সুলতানার বয়স ৩৪ বছর। এই একটি খুন ছাড়া তারা জীবনে আর কোনও অপরাধ করেওনি।

২০১৫ সালের ২২ ডিসেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ,হাসিনা। সঙ্গে নিখোঁজ হয় তার ১ বছরের মেয়ে। অন্ধ্রপ্রদেশের তেনালি-১ টাউন থানা থেকে আচমকা হারিয়ে যাওয়ার পর দুজনের নামেই একটি লুকআউট নোটিশ জারি করা হয়। পরে শিশুটির দেহ উদ্ধারের পর তদন্তে নেমে পশ্চিমবঙ্গ পুলিশের আধিকারিকরা হাসিনাকে তার মায়ের বাড়ি থেকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে যে শেখ ভান্নুর শাহকে হাসিনা বিয়ে করেছিল। তার সঙ্গে হায়দরাবাদে একটি ভাড়া বাড়িতে থাকত। তার আগে হাসিনার বিয়ে হয়েছিল। সে পক্ষে একটি কন্যা সন্তানও হয়। মেয়ে জন্মানোর পর থেকে হাসিনার সঙ্গে তার স্বামীর অশান্তি শুরু হয়। পরে বিচ্ছেদ করে মেয়েকে নিয়ে চলে আসে হাসিনা।

এর মধ্যেই শেখ ভান্নুরের সঙ্গে প্রেম ও বাড়ি থেকে পলায়ন। পালানোর সময় মেয়েকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল হাসিনা। সে পুলিশের কাছে জানিয়েছিল, তার এক বছর বয়সী মেয়ে প্রায়ই কাঁদত। তাতে হায়দরাবাদে তাদের বাড়িওয়ালা বিরক্ত হতেন। ফলে শিশুটিকে চুপ করাতে চলত মারধর। একদিন বাচ্চাটির জ্বর হয়। নিষ্পাপ শিশুটি শারীরিক কষ্টে কাঁদছিল, তার ওপর শেখ ভান্নুর ও শেখ হাসিনা মিলে প্রথমে তাকে মারে। তারপর জোর করে ওষুধ খাওয়াতে যায়। প্রচন্ড মারধর আর সম্ভবত শ্বাসনালীতে ওষুধ আটকে শিশুটি মারা যায়। তারপরেই শিশুটির মৃতদেহ একটি ব্যাগে ভরে শেখ ভান্নুর শাহ সেটি ফলকনুমা এক্সাওপ্রেসের জেনারেল কামরায় রেখে চলে গিয়েছিল।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার